somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা কিচ্ছা শুনাই... ...

৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিচ্চাটা কমন মনে হতে পারে, আসলে কমন না.............


এক দেশে ছিলো এক গুরু ও তার ছাত্র। জ্ঞান অর্জনের জন্য একদিন গুরু তার ছাত্রকে নিয়ে অন্য দেশের উদ্দেশ্যে রওনা হলো। তারা যেতে যেতে এমন এক দেশে গিয়ে থামলো যেখানে দুধের চেয়ে ঘিয়ের দাম কম। তখন গুরু ছাত্রকে বললো " যে দেশে দুধের চেয়ে ঘিয়ের দাম কম আমারা সে দেশে থাকবো না"।
তখন ছাত্র বললো " না গুরু আপনি চাইলে চলে যান আমি এদেশেই থাকবো।"
তারপর গুরু তার ছাত্রকে রেখে চলে গেলো।


হঠাৎ একদিন সে দেশে দেয়াল চাঁপা পড়ে এক চোর মারা গেলো। আর ওমনি চোরের বাবা রাজার কাছে ঐ বাড়ির মালিকের বিরুদ্ধে নালিশ করলো যে, তার ছেলে ঐ বাড়িতে চুরি করতে গিয়ে দেয়াল চাঁপা পড়ে মারা গেছে।
তখন রাজা বাড়ির মালিককে ধরে আনলে রাজা বললেন " তোমার বাড়িতে চুরি করতে গিয়ে এক চোর মারা গেছে তাই তোমাকে ফাঁসিতে দেওয়া হবে।"
তখন বাড়ির মালিক বললেন " রাজা মশাই আমার কোন দোষ নেই, আসলে যে রাজমিস্ত্রি দেয়ালটা বানিয়েছে সে ঠিক মতো বালু সিমেন্ট দেয়নি তাই চোরটা মারা গেছে।"
এবার রাজা ঐ রাজমিস্ত্রিকে ধরে আনার হুকুম দিলেন। রাজমিস্ত্রিকে ধরে আনাহলে রাজা বললেন " তোমার কারনে আমার রাজ্যের চোর মারা গেছে তাই তোমাকে ফাঁসি দেওয়া হবে।"
তখন রাজমিস্ত্রি বললো " রাজা মশাই আমার কোন দোষ নেই, আমি যখন বালু সিমেন্ট মিশাচ্ছিলাম তখন ঐ পথ দিয়ে এক মেয়ে নূপুর পায়ে হেঁটে যাচ্ছিলো তাই আমার মনোযোগ ঐ দিকে চলে গিয়েছিলো।"
এবার রাজা বললেন "ঐ মেয়েকে ধরে আনো।"
মেয়েকে আনা হলে রাজা বললো " তোমার কারনে এক চোর মারা গেছে, তাই তোমাকে ফাঁসি দেওয়া হবে।"
তখন মেয়েটি বললো " রাজা মশাই আমার কোন দোষ নেই, আমি স্বর্ণকারকে বলেছিলাম যেন নূপুরে শব্দ না হয়। কিন্তু সে শব্দ ছাড়া বানাতে পারেনি।"
রাজা বললেন "যাও এবার ঐ স্বর্ণকারকে ধরে আনো।"
স্বর্ণকারকে আনা হলে রাজা সব ঘটনা বলে তাকে ফাঁসিতে দিলো। স্বর্ণকার কোন অজুহাত দেখাতে পারলো না। স্বর্ণকারকে ফাঁসিতে ঝুলানো হলো কিন্তু স্বর্ণকার এতো হ্যাংলা আর পাতলা যে সে বাতাসে দুলতে লাগলো। এ অবস্থা দেখে রাজা রেগে গিয়ে বললো " ওকে নামা দেখ আমার রাজ্যে সবচাইতে মোটা কে আছে ওকে এনে ফাঁসিতে ঝুলা।"
পুরো দেশ খুঁজে মোটা লোকটাকে ধরে আনা হলো। আর মোটা লোকটা হলো সেই ছাত্র যে কিনা তার গুরুর কথা না শুনে এ দেশে থেকে গিয়েছিলো এবং ঘি খেয়ে খেয়ে আজ তার এই অবস্থা। ওদিকে গুরু তার ছাত্র কেমন আছে তা দেখতে এসে দেখে তার ছাত্রকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে। তখন সে ছাত্রকে বাঁচানোর জন্য রাজাকে বললো শাস্ত্র মতে ঠিক এখন যার মৃত্যু হবে সে সরাসরি স্বর্গে যাবে। এ কথা শুনে রাজা বললো " মোটাটাকে নামা আমাকে ফাঁসিতে ঝুল।"


আমাদের দেশের সরকারের অবস্থা অনেকটা এই উল্ট রাজার মতো হয়ে গেছে। দ্রব্য মূল্য বৃদ্ধির কারন হিসেবে ব্যবসায়িরা বলেছেন চাঁদাবাজির কথা এবং মন্ত্রীরা পর্যন্ত তা স্বীকার করেছেন। কিন্তু দ্রব্য মূল্য বৃদ্ধির কারনে ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। গতকাল খবরে দেখলাম কয়েকজন ব্যবসায়িকে নাকি জেলেও দেওয়া হয়েছে। কিন্তু উচিৎ ছিলে ঐ চাঁদাবাজদের ধরা এবং জেলে দেওয়া। আর মজার ব্যাপার হলো কোন চাঁদাবাজই ধরা পরেনি। আর চাঁদাবাজদের ধরার পরেও যদি ব্যবসায়িরা দ্রব্য মূল্য না কমায় তখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×