আমি যে বাসাতে থাকি তার দু'পাশে দুটি কবরস্থান।
এর পর শুরু হলো আমাদের আর চোরের কথপোকথন-
শুনেছি ঘুমলে নাকি আত্মা দেহ থেকে দূরে থাকে, আমি ঘুমিয়ে আছি হঠাৎ শব্দ শুনতে পেলাম আমি বুঝতে পারছি কিছু একটা হচ্ছে, কিন্তু আমি চোখ খুলতে পারছি না একটু পরেই আমি স্বাভাবিক হলাম আর দেখলাম আমার বোন আর ভাই চিৎকার দিচ্ছে। আমি বললাম কি হয়েছে??? বললো একটা লোক দাঁড়িয়ে আছে।
তার কিছু দিন পরে আবার চোর এলো। চোরের মাথায় বুদ্ধি কম, এসেই লাইট মারলো মায়ের চোখের উপরে। মা চোখ মেলে দেখে জানালা দিয়ে চোর দাঁড়িয়ে। মা বললো কিরে কি নিবি??? চোর ওমনি কবরস্থান দিয়ে দৌড়।
এবার ঠিক করলাম পরবর্তি যে দিন চোর আসবে চোরকে ভয় দেখাবো। ঠিকই কয়েক দিনের মাথায় চোর আসলে এসেই জানালা খুলে ফেলেছে। লাইট মারলো বড় ভাইয়ার মুখের উপর। দাদা আমাকে আস্তে ডেকে বললেন চোর আসছে। দু'জন উঠলাম চোর হাটছে আর টর্চের আলো জ্বলছে। আমি বললাম, "ঐ তোর পিছনে যেন কে দাঁড়িয়ে আছে"। দাদা বললো,"ঐ দৌড়দে ধরলো কিন্তু"। এই কথা গুলো শুনেই আবার পালিয়ে গেলো।
এভাবেই চলছে, মাঝে মাঝেই রাতে চোরের সাথে কথা বলি। তবে প্রথমে একটু ভয়ে থাকলেও এখন বিষয়টা স্বাভাকবিক হয়ে গেছে। আর চোর বেটাও কখনোই সুবিধা করতে পারেনি কারন আমরা ফ্লোর বেডিং করি তাই ও কিছুই নিতে পারে না। সমস্যাটা তখন হতো যদি আমরা খটে ঘুমাতাম তবে দেখা যেত জানালা খুলে হাতের কাছে যা পেত নিয়ে নিতো। কিন্তু ফ্লোর বেডিং করার কারনে চোর হাতের কাছে কিছুই পায় না।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



