গত সংসদ নির্বাচনে আমি প্রথম বারের মত ভোটার হইছিলাম। মনে অন্য রকম একটা অনুভূতি নিয়া ভোট দিছিলাম। তবে কারে ভোট দিছি তা বলা যাবে না।
কিন্তু আজ সিদ্ধান্ত নিলাম আর ভোট দিমু না। ভোট দিয়া কি হয়??? ভোটের মাধ্যমে একজনের হাতে ক্ষমতা দেওয়া হয় আর সে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে এই তো। আর তখন সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে অন্যেরা বলে ক্যান ভোট দিয়া ক্ষমতায় বসাইছো এখন আবার তার বিরুদ্ধে কথা বলো ক্যান??? তখন আর কিছুই বলার থাকে না। তাই ভোটের বিনিময়ে আমরা কষ্ট ডেকে আনি। জানি আমি ভোট না দিলেও যার ক্ষমতায় আসার কথা সে আসবেই। তাদের ভোট দেই ভালো কিছু পাবার আশায় কিন্তু তা পাইনা। অতএব সরকারের কছে আমার কিছু চাওয়ার নেই তাই আমার ভোটও দেওয়ার দরকার নাই। বাংলাদেশের সব সরকারের ক্ষেত্রে একই কথা কারণ সবাই এক দাদার নাতি।
সব সরকারই আমাদের বলদ মনে করে, আসলে আমরাও কম না। সবই জানি, সবই বুঝি কিন্তু কিছুই করতে পারি না। আর শেষে দোষ দেই নিজের কপালের। যেমন আজ অনেক কষ্ট পেয়েছি। এতো কষ্ট এর আগেও করেছি কিন্তু আজ বিষয়টা মনে হয় একটু বেশি পীড়াদায়ক হয়ে গেছে। সরকার নতুন একটা আইন করলো আর প্রথম দিনই এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো তা বর্ণনা করার মতো না। মাথায় গোবর থাকলেও সার হিসেবে ব্যবহার করা যায়, কিন্ত যদি সেই গোবরও না থাকে সেই মাথা দিয়া লাভ কি???
আসলে অনেক কষ্ট থেকে কথা গুলো বললাম। তাও হয়তো ভালোভাবে বলতে পারি নাই। ভালোভাবে বললে বিষয়টা আবার অশ্লীলতার পর্যায়ে পড়তো।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



