somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সৌজন্যে

২০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যাঁ, তাই-ই তো
- সাগর আল হেলাল
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

হা-ডু-ডু বাংলাদেশের জাতীয় খেলা। খেলাটিকে জাতীয় খেলা হিসাবে কবে, কিভাবে এবং কোন প্রেক্ষাপটে গ্রহণ করা হয়েছে তা জানি না। এই খেলাটি আমার মরহুম দাদা খুবই পছন্দ করতেন। ছেলেবেলা, অতো কি আর বুঝি ! বিকেল হলেই ছুটে যেতাম মাঠে ডুগ-ডুগ মানে হা-ডু-ডু খেলতে।
এক বিকেলে। আমরা বৈঠকখানায় বসে আমাদের পড়া পড়ছিলাম। দাদা এলেন আমাদের সাথে গল্প করতে। গল্পের এক ফাঁকে উনি হা-ডু-ডু খেলা কেন ওনার পছন্দ তা তুলে ধরলেন। আমি সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম।
আমার দাদা বৃটিশ আমল দেখেছিলেন, দেখেছিলেন পাকিস্তানী আমলও। বাংলাদেশ স্বাধীন হওয়ার বেশ কিছুকাল পরে তিনি মৃত্যু বরণ করেন। এগুলো বলার অর্থ- তিনি অভিজ্ঞতায় সমৃদ্ধ ছিলেন। উনি বলতেন- হা-ডু-ডু খেলাটা আসলে ঔপনিবেশিক শাসনেরই রূপক প্রদর্শন। শাসক শ্রেণি তাদের দোসরদের সহায়তায় এদেশে হা-ডু-ডু খেলাটিকে জনপ্রিয় করে তোলে। আমরা কিছু বুঝতে না পেরে প্রশ্ন করি- কিভাবে ?
তিনি ব্যাখ্যা করেন- তোমরা হা-ডু-ডু বা কাবাডি খেলায় কী দেখতে পাও ? একজন খেলোয়ার বিপক্ষের খেলোয়ারকে নিজের দম বাঁচিয়ে ছুঁয়ে আসতে চায়। তাই না ? আমরা সমস্বরে বলি হ্যাঁ, তাই-ই তো। তিনি যোগ করেন- সেই একজন খেলোয়ার যদি কোন একজনকে স্পর্শ করে ফেলে, তাহলে- তারা সবাই সম্মিলিতভাবে তাকে আটক করে এবং ধরতে পারলে দম থাকা পর্যন্ত নিষ্পেশিত করতে থাকে। আমরা সমস্বরে বলি- হ্যাঁ, তাই-ই তো। বৃটিশদের কিংবা পাকিস্তানীদের আসল চেহারা কেউ জেনে গেলে (জেনে যাওয়া বলতে তিনি স্পর্শ করা বুঝিয়েছিলেন) বা প্রকাশ করলে তারও ঐ একই অবস্থা হতো। তোমরাতো জানো, দম শেষ- মানে, প্রাণ শেষ ?
.
আমরা সমস্বরে বলে উঠি- হ্যাঁ, তাই-ই তো।
.
.
তারপর-
.
.
আমরা সমস্বরে বলি- যদি ছুঁয়ে আসতে পারে, তাহলেই জয়ী। দাদা বলেন- হ্যাঁ, তাই-ইতো।
.
আমরা বলি- ইতিহাস অনুযায়ী এ কে ফজলুল হক লাহোর প্রস্তাবের মাধ্যমে বৃটিশকে ছুঁয়েছিলেন ? দাদা বলেন- হ্যাঁ তাই-ইতো।
.
বায়ান্নতে সালাম রফিক জব্বার বরকত খাজা নাজিম উদ্দিনকে ছুঁয়েছিলেন ? দাদা বলেন- হ্যাঁ, তাই-ই তো।
.
১৯৭১
১৯৯১
.
হা-ডু-ডু ?
.
দাদা হেসে হেসে বল্লেন- হ্যাঁ, তাই-ইতো।
-
১৭.০৩.২০১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×