somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজে বাঁচলে দিগম্বর মামার নাম -- ২

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-- লিটু পেন্ট খোল , তাড়াতাড়ি পেন্ট খোল ।
মিশন ইম্পসিবল থেকে দুই বাড়ী উত্তরে দাদা হামিদার বাপের বাড়ী । সেই বাড়ীর পাশে অবশেষে দুই মাসতুতো ভাইয়ের ( রক্ত সম্পর্কে যাই হইনা কেন , আমরা পেশার প্রতি শ্রদ্ধা শীল ) পুনঃমিলন ঘটলো ।
মামা ( পেশাগত দায়িত্বে ফেল তাই আবারো মামা । ) সিম গাছের ঝোপের আড়ালে গিয়ে হাফাতে লাগলেন । মামার গায়ের রঙ শ্যামলা ( আমার নানুর মতে , আসলে আফ্রিকা )আমি তাজ্জব হয়ে দেখছিলাম , লুঙ্গি পরার সেন্টার পয়েন্ট থেকে হাঁটু পর্যন্ত মামার গায়ের রঙ একেবারে ফর্শা ফকফকা । মামাকে মাঝে মাঝে ছোট খালার ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা মুখে মাখতে দেখতাম ।
আমাদের দেশে বিবেক বেচা কিছু বুদ্ধিজীবী আছেন , যারা খান এদেশে ডেকুর ছাড়েন অন্য দেশে । ফেয়ার অ্যান্ড লাভলি বেটাও মনে হয় বুদ্ধিজীবী , দেহের এই অংশে ঢেকুর তুলেছে ।
গুপ্তধনের উপর তখনো মামার হাত ছিল । জ্যোতিষীরা হাত দেখে অনেক কিছুই বলতে পারে , জ্যোতিষী না হয়েও হাতের অবস্থান দেখে সেখানে কি আছে বুঝতে আমার মোটেও অসুবিধা হয় নি । মামার ধমকে সম্বিৎ ফিরে পেলাম ।
--- জি মামা !
-- তোকে পেন্ট খুলতে বলছিনা ?
-- কেন মামা ? দিগম্বর র‍্যালি হবে নাকি ?
-- ফাজলামি করলে লাথি মেরে দাঁত ভেঙ্গে ফেলবো । শু--- বাচ্চা ।
-- মামা তুমি এখন বিরাট বিপদের মধ্যে আছ , এই কারনে মাথা কিছুটা আউলা । তোমার নিজের ইজ্জত গিয়েছে বলে তুমি লেজ কাটা শিয়ালের মত আচরণ করছো , তাছাড়া তুমি ভাল করেই জান আমার পেন্টের ভিতর তোমার এক ঠেঙও ঢুকবেনা ।
-- তাইলে এখন কি করা যায় ? বলতে বলতে মামা ইজ্জতের যথাসম্ভব হেফাজত কল্পে ঝোপের আড়ালে বসে পড়লেন ।
-- মামা চলো , হামিদার বাপের বাড়ীর ভিতর দিয়ে কর্ডন করে তোমাকে নিয়ে যাই ।
হামিদার বাপের এক নাতী নতুন বিয়ে করেছে , নতুন বউয়ের সাথে মামার খুব ভাব । খোশ গল্পাদি ছাড়াও রীতিমত বরই, কাঁচা তেঁতুল আদান প্রদান হয় । মামা রিস্ক নিতে চাইলেন না ।
--- ঠিক আছে মামা , আমি আগে গিয়ে দেখে আসি শেফালী মামী উঠানে নাকি ঘরে ।
আমার কথায় মামা খুশী হয়ে সায় দিলেন । হামিদার বাপের বাড়ীর দিকে সবে কদম বিশেক বাড়িয়েছি ,দেখি বুড়োটা এদিকেই আসছেন । তিনি চোখে ঝাপসা দেখেন , বউ মারা গেছেন অনেক আগে । ইদার্নিং ভীমরতিতে ধরেছে , বিয়ে করতে চান । কেউ বিয়ের কথা বললে শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে , সপ্তাহ খানেক লাঠি ছাড়া হাঁটেন । এ সপ্তাহে মনে হয় কেউ বিয়ের কথা বলেনি , তাই হাতে লাঠি । সালাম দিয়ে বললাম , দাদা কই যান ?
বললেন , গরু না কি একটা যেন এদিকে দৌড়ে গেল ? দেখি সিম গাছটা না আবার সাবাড় করে দিচ্ছে ।
বাঁধা দিয়ে কোন লাভ হবেনা ভেবে নারিকেল গাছের গোঁড়ায় দাঁড়িয়ে পড়লাম ।

প্রথম পর্বের জন্য - Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×