somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গিয়াস উদ্দিন লিটন
সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

সামহোয়্যারইন ব্লগ বন্ধের তীব্র নিন্দা জানাচ্ছি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাংলা ভাষায় কোন তথ্য চেয়ে গুগলে সার্চ দিলে যে রেজাল্ট হাজির হয় তাঁর মধ্যে বেশ কিছু রেফারেন্স থাকে সামহোয়ারইন ব্লগ এর। হেন কোন বিষয় নেই যা নিয়ে সামহোয়ারইন ব্লগের ব্লগারগন লিখেননি। এ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে এর ব্লগারগণ প্রায় ৩ কোটি পোস্ট দিয়েছেন।যা এখনো অব্যাহত আছে।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে বাংলা ভাষার প্রথম কমিউনিটি ব্লগ হিসেবে ২০০৫ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যাত্রা শুরু করে সামহোয়ারইন ব্লগ। এরই ধারাবাহিকতায় দেশে অনলাইন অ্যাকটিভিজমের সূচনা হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের স্বাধীনভাবে মতপ্রকাশের মঞ্চ হিসেবে ব্লগটি বিবেচিত হতো। বাংলা ভাষাকে ইন্টারনেটে জনপ্রিয় করায় এই মঞ্চের অবদান অনস্বীকার্য। এর সঙ্গে যুক্ত আছেন এক লাখের বেশি লেখক। পাঠক আছেন অসংখ্য।

এই সামহোয়ারইন ব্লগের হাত ধরে প্রচুর লিখক পয়দা হয়েছে। বিগত বছরগুলিতে ২১ শে গ্রন্থমেলায় প্রায় ৭০০ জন ব্লগারের বই প্রকাশিত হয়েছে। ২০১৯শে বেরিয়েছে প্রায় শতাধিক ব্লগারের লিখা বই। ব্লগারেরা যে যেই সেই প্রকারের বই প্রকাশ করে যাচ্ছেন বিষয়টা এমন নয়। গত ২৩ই ফেব্রুয়ারী ‘রকমারি’ সমকালীন গল্প উপন্যাসের মধ্যে বেস্টসেলিং বিশটি বইয়ের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় অন্তত আটটি বইয়ের লিখক হচ্ছেন ব্লগার।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, অশ্লীলতা ও জুয়ার ওয়েবসাইট বন্ধে করতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজিগুলোকে ১৭ ফেব্রুয়ারি একটি তালিকা পাঠায় বিটিআরসি।দুঃখজনক ব্যাপার হচ্ছে আইএসপিআর গুলোকে পাঠানো প্রায় ২২ হাজার সাইটের তালিকার ২ নম্বরে রয়েছে সামহোয়্যারইন ব্লগের নাম।

গত এক যুগ ধরে মত বিনিময়, গণতন্ত্র চর্চা, জনমত গঠন এবং সুকুমারবৃত্তি চর্চার উন্মুক্ত মাধ্যম হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করা বাংলা ভাষায় বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম সামহোয়্যারইন ব্লগ কিভাবে পর্ণ তালিকার অন্তর্ভুক্ত হয় তা আমাদের বোধগম্য নয়।

আজকে প্রথম আলো্তে আসা খবর থেকে জানা যায়, '' জাতীয় স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড করার দায়ে ব্লগটি বন্ধ করে দেয়া হয়েছে''। সেখানে কোন ধরনের কর্মকান্ডকে '' জাতীয় স্বার্থ পরিপন্থী'' বলা হবে সে বিষয়ে দায়িত্বশীল সূত্রের বা পত্রিকার কোন ভাষ্য নেই। বস্তুত ঠিক কী কারণে ব্লগটিকে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হলো, সে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগ কেউ পরিষ্কারভাবে কিছু বলছে না।

পরিশেষে-যথোপযুক্ত কারন ব্যতিরেকে বাংলা ভাষায় মত প্রকাশের সব চেয়ে বড় প্লাটফর্ম ‘সামহোয়্যারইন ব্লগ’ বন্ধ করার সরকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।


সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×