somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য; “আমি জেনে শুনে বিষ করেছি পান” :P :P

২২ শে জুলাই, ২০২০ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খেতে বসেছি । প্রথমেই গিন্নি ডালের বাটি দিয়ে গেলেন !
ডাল কেমন জানি বিবর্ণ দেখাচ্ছে । চামুচ দিয়ে একটু মুখে দিয়ে ওয়াক করে উঠলাম - চ্যা চ্যা চ্যা ! কি ডাল রেঁধেছ , এর চেয়ে মহসিন হলের ডালওতো আরো ভাল ছিল !

দৌড়ে এলেন গিন্নী ।

- ডাল কোথায় দেখলে ? এগুলো স্যুপ !
- স্যুপ ? ও ইয়ে ! তাইলে আমার ক্ষিদা নাই ।
- এতক্ষণ ক্ষিদা ক্ষিদা বলে বাসা মাথায় তুলছো , এখন বলছো ক্ষিদা নাই ? একটু খেয়ে দেখ , দারুণ হয়েছে । ছিদ্দিকার রেসিপি ।
- কোন ছিদ্দিক্কা ? ছিদ্দিক ভাই ?
- আরে নাহ ! ছিদ্দিকা আফা । ও তুমি চিনবেনা ।

নানা পুষ্টির প্রলোভন আর অনুরোধ উপরোধে মাড় জাতীয় ও তরল গলা দিয়ে নামাতে বাধ্য হলাম ।
মানুষ অনুরোধে ঢেঁকী গিলে , পিতা পুত্র কন্যা গিললাম 'রাইচমিল' । স্যুপ !

আরেক দিন টেবিলে কাউডাং সদৃশ্য এক বস্তু । জিজ্ঞাসিলাম এগুলা কি ? জানালেন কচুপাতার পাতুরি ; ইন্ডিয়ান রেসিপি ।

ইন্ডিয়ান এক মুভি দেখেছিলাম , 'বিধিলিপি' না কি যেন নাম। সেখানে ইলিশের মাথা দিয়ে কচু শাক রান্না করে, বউ ; শশুর শাশুড়িকে না দিয়ে তা একা খাওয়ার পাঁয়তারা করছে । এই নিয়ে বিরাট গৃহ যুদ্ধ , যেন ওটা কচু শাক না হয়ে অমৃত ছিল ।

আর আমাদের বাড়ীতে ইলিশের মাথাটা কাঁটার ভয়ে কেউ খায় না । ওটা সচরাচর কুকুর বেড়ালের পেটে যায় । এই নিয়ে গিন্নী অনেক হাসাহাসি করেছিলেন ।সে কথা মনে করিয়ে দিয়ে কিছু কথা বললাম ।
আরো বললাম , তুমি ভাল করেই জান ,কচু শাকে ''ঝগড়াটে মহিলাদের স্বামীর গলা ধরে'' , সেই সুত্রে আমারও ।

গিন্নি কটমট করে আমার দিকে তাকালেন - ''ঝগড়াটে মহিলাদের স্বামীর''? দেখ এখন আমার ঝগড়া করার মুড় নাই । গলা ধরবেনা , সোডিয়াম কার্বনেট দিয়েছি । ছিদ্দিকা কবিরের বইতে লিখেছে কচু ,লতি, কচুশাকে সোডিয়াম কার্বনেট দিলে গলা ধরেনা ।

পাতুরি না চচ্চড়ি পুত্রের দিকে এক চামুচ এগুতেই পুত্র বিদ্রোহ করে বসলো - দেখ ! এসব গোবর খাবর যদি আমার প্লেটে দাও , প্লেট শুদ্ধ উড়াল মেরে ফেলে দেব ।মেয়ে লেইজারে বাসায় এসেছে , বলল ওইসব আমাকে দিতে চাইলে না খেয়ে চলে যাবো ।
মা হলে আমিও বিদ্রোহ করতাম ।

গৃহশান্তি ভঙ্গের আশংকায় এক চামুচ মুখে দিলাম ।সাথে সাথে মুখ দিয়ে স্বগতোক্তির মত রবি বাবুর একটা গান বেরিয়ে এল - ''আমি জেনে শুনে বিষ করেছি পান--'' ।
আমার ধারণা ঠাকুর সাহেব মৃণালিনী দেবীর রান্না করা কচু শাক খেয়ে এই গান লিখেছিলেন ।

গিন্নি বললেন - বিড়বিড় করে কি বলছো ? খেতে কেমন লাগছে ?
বললাম - গোবরের মত ।
গিন্নি ঝামটা দিয়ে উঠলেন - ওসব খাওয়ারও অভিজ্ঞতা আছে দেখছি !

রিপোস্ট ও ঈষৎ সংক্ষেপিত লেখাটি উৎসর্গ করা হয়েছে শ্রদ্ধ্যেয় আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ,সত্যপীরবাবা ও পদ্ম পুকুর’কে।

সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:২৪
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

লিখেছেন মামুন রেজওয়ান, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"কর্পোরেট_ফ্যাক্ট_২১"



সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

×