গত দুই থেকে তিন বছর আগে ঢাকার যানজটের অবস্থা এমন ছিলনা! যেখানে মিরপুর থেকে আব্দুল্লাপুর যাতায়াত করতে সময় লাগত (১-১:৩০)এক থেকে দেড় ঘন্টা সেখানে এখন যাতায়াত সময় লাগে কমের পক্ষে (৪-৫) চার থেকে পাঁচ ঘন্টা আবার কোন কোন সময় লেগে যায় ছয় থেকে সাত ঘন্টা গড়ে। এই ভাবে চলছে আমাদের ঢাকার জন জীবন। সেই সকাল (৬) ছয় টায় (ডিজিটাল সময়) ঘুম থেকে উঠে অফিসের জন্য প্রস্তুত হতে বেজে যায় (৭) সাত টা। তারপর কিছু খেয়ে টিকেট কেটে গাড়ীতে উঠে যাত্রা শুরু করতে বেজে যায় (৭:৩০) সাড়ে সাত টা।
ঠিক তখন থেকে অফিসে পৌঁছানো পর্যন্ত সময় হয়ে যায় (৯:৩০-৯:৪৫) সাড়ে নয় টা থেকে পৌঁনে দশ টা। যখন অফিসের কাজ শেষ করে (৭:৩০-৮:০০) সাড়ে সাত টা থেকে আট টার মধ্যে বাসার উদ্দেশ্যে রওনা হই ঠিক তখন থেকে বাসায় পৌঁছানো পর্যন্ত সময় বেজে যায় (১০:৩০-১১:০০) সাড়ে দশ টা থেকে এগার টা। ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরা। তারপর কিছু খেয়ে আর তেমন একটা সময় পাওয়া যায়না, যে সময়টুকু আমি আমার পরিবার কিংবা অন্যদেরকে দিবো। আবার যেই দিন কপাল খারাপ হয়ে যায় সেই দিন তো গাড়ী ও পাই না, সময় তো দুরের কথা! এইভাবে চলছে আমি কিংবা আমার মত হাজারো মানুষের জীবন চিত্র।
এত যানজটের ভিতরে ও যোগ হচ্ছে প্রতিদিন গড়ে ঢাকার রাস্তায় (৫০০০) পাঁচ হাজার নতুন গাড়ী। এইভাবে চলতে গেলে ঢাকা এক সময় অচল হয়ে যাবে নিশ্চিত। অনুপোযোগী হয়ে যাবে ঢাকার প্রত্যন্ত এলাকা গুলো যেখানে মানুষ বসবাস করতেছে। এখন থেকে যদি এই সমস্যা গুলো সমাধানের পথে নিয়ে আসা না যায়, তবে আগামী দিন গুলোতে ঢাকায় থেকে কাজ করে খেয়ে বেঁচে থাকার স্বপ্ন হারাতে হবে আমার মত হাজারো মানুষের। কারন, সময় মত অফিসে আসা যাবে না, কোন কোম্পানী ও চাকরী দেবেনা। তখন চাকরী করার প্রয়োজনে হয়তো যার যার অফিসের পার্শ্বে তাকে বাসা নিতে হবে। যা আমার পক্ষে কেন, এরকম হাজারো চাকরীজীবির পক্ষে সম্ভব হবে না! কারণ আমি মিরপুরে একটা তিন রুম বিশিষ্ট বাসা পাচ্ছি পাঁচ হাজার টাকায় যা উত্তরার মত যায়গাতে দশ হাজার টাকার কমে পাওয়া সম্ভব না।
মাননীয় সরকার মহোদয়েরা, আমাদের মধ্যবৃত্ত পরিবারের লোক গুলোর কথা চিন্তা করে এবং এসব সমস্যাকে সুবিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব যানজট নিরসনে ভুমিকা রাখুন।
যা করণীয় এবং সরকার যদি কার্যকর করেন তবে আমার বিশ্বাস ঢাকার যানজট ১০০% নিরসন না হলেও ৮৫% নিরসন হবে।
০১. প্রতিদিন যে পরিমাণ গাড়ী ঢাকার বুকে যোগ হচ্ছে তা বন্ধ করে দেওয়া। অরথাৎ নতুন রেজিস্ট্রিশন বন্ধ করে দেওয়া।
০২. ঢাকার রাস্তায় ছোট গাড়ী গুলো (প্রাইভেট কার, জীপ, মাইক্রো, ট্যাক্সিক্যাব, সিএনজি, অটোরিক্সা ও রিক্সা। কিছু ক্ষেত্রে ট্যাক্সিক্যাব অথবা সিএনজি চলতে পারে, যেমন- বিমান বন্দর থেকে ও ট্রেন স্টেশন থেকে) সম্পূর্ন রুপে চলাছল বন্ধ করে দেওয়া।
০৩. অথবা ছোট গাড়ী গুলোর সময় নির্ধারণ করে দেওয়া। যেমন - সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত এবং বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত (অফিস সময়) ঢাকার রাস্তায় কোন ছোট গাড়ী চলবে না। (বিশেষ ক্ষেত্রে এ্যাম্বুলেন্স, আইন প্রয়োগকারী সংস্থার গাড়ী, কূটনৈতিক ও মন্ত্রী পরিষদের গাড়ী ছাড়া)।
০৪. ঢাকা সিটির প্রায় যায়গাতে দেখা যায় রাস্তার আই্ল্যান্ড কাটা তা ব্লক করে দিতে হবে। যেমনটা ব্লক করা আছে কাকলী থেকে এয়ারপোর্ট পর্যন্ত। যার ফলে কাকলী থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে সময় লাগে মাত্র ৭-৮ মিনিট। যা ঢাকা সিটির আর অন্য কোন রোড়ে যাওয়া সম্ভব না। বিশেষ করে মিরপুর থেকে নীলক্ষেত যাওয়ার পথে দেখা যায় তার চিত্র। প্রতি দশ হাত পর পর ট্রাফিক সিগন্যাল অরথাৎ অইল্যান্ড কাটা। যার ফলে মিরপুর থেকে নীলক্ষেত যেতে সময় লাগে পৌঁনে দুই ঘন্টা।
০৫. কাউন্টার সিস্টেম বড় গাড়ী চালু করা যা ঢাকা সিটির প্রতিটি রুটে থাকবে। যার ফলে কোন প্রকার জামেলা ছাড়াই সকলে চলাছল করতে পারবে এবং খুব কম সময়ে অফিসে আসা যাওয়া করতে পারবে। কারণ, ছোট একটা গাড়ী প্রায় ৫ হাত দীর্ঘ অথচ এই ৫ হাত যায়গাতে লোক থাকে ১-২ জন কোন কোন সময় ৩-৪ জন যা বড় গাড়ীতে হলে ১৫-১৮ জন লোক থাকতে পারতো এবং এটাই বাস্তব। বাস্তবতা ঢাকার একটি সড়কের ছোট্ট একটা জ্যামের দৃশ্য। যেখানে দাঁড়িয়ে আছে শত শত ছোট গাড়ী অচথ যাত্রীবাহী গাড়ী মাত্র ৭-৮ টা।
মাননীয় মন্ত্রী মহোদ্বয়দের দৃষ্টি আকষণ করছি। দয়া করে ঢাকা সিটি থেকে ছোট গাড়ী পরিহার করে এবং নতুন ছোট গাড়ীর অনুমতি না দিয়ে আমাদের দেশের মধ্য স্তরের মানুষ গুলোর কথা সুবিবেচনা করে বড় গাড়ী (কাউন্টার সিস্টেম) চালু করলে কৃতার্থ হব। যার ফলে কমে আসবে ঢাকার যানজট এবং সাথে সাথে কমে আসবে মানুষের সাথে মানুষের দুরত্ব। কারণ তখন মালিক এবং কর্মচারী উভয় এইক বাসে করে অফিসে আসবেন। এবং তাতে করে কর্মীদের কাজের প্রতি আগ্রহটা আরো বাড়বে বলে আমার বিশ্বাস এবং সাথে সাথে অফিসে আসতে লেট সময় টাও কমে আসবে।
যানজটে অচল ঢাকা! নিরসনে এগিয়ে আসুন সরকার!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন
সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।