
একেই বলে মধুর প্রতিশোধ! সম্প্রতি চীনের একটি ব্যস্ততম রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলো প্রাইভেট গাড়িটি। সেদিন গাড়িটি চালাচ্ছিলেন গাড়ির মালিক নিজেই। রাস্তায় শুয়ে থাকা একটি কুকুরটিকে ধাক্কা দিয়েই চলে গিয়েছিলো গাড়িটি। এ ঘটনা ভুলেনি সেই কুকুর, চিনে রেখেছিল গাড়িটা। তারপর সময় সুযোগ বুঝে দলবল নিয়ে গাড়ির বারোটা বাজিয়ে এসেছে। হ্যাঁ, সত্যি বলতে ঠিক এমনটাই ঘটেছে চীনে। আর গোটা ঘটনাটি ক্যামেরাবন্দী করা হয়েছে। এতো দিন কুকুরের বিশ্বস্ততা নিয়ে নানান গল্প শোনা গেছে। নানান সময় এর প্রমাণও পাওয়া গেছে। কিন্তু মানুষের মতো কুকুরের প্রতিরোধ কিংবা প্রতিশোধ স্পৃহা যে কোনো অংশে কম নয়, তার প্রমাণ এই ঘটনা।
ভিডিওতে দেখা গেছে, একটি লাল গাড়িকে দুই-তিনটি কুকুর মিলে কামড়ে, দুমড়ে-মুসড়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ এই কান্ড করার পর ওদের রাগ কমল এবং বিজয়ীর বেশে সদলবলে ফিরে গেলো। কিন্তু কেনো!? গাড়িটির মালিক জানিয়েছেন, কয়েক দিন আগে চীনের চংকিং শহরে গাড়ি চালানোর সময় রাস্তায় একটি কুকুরকে ধাক্কা মারেন তিনি। কুকুরটি তখন ঘুমাচ্ছিল। গাড়ির ধাক্কায় আকস্মিক ওর ঘুম ভেঙ্গে যায়।
রাস্তাঘাটে এহেন ঘটনা প্রতিনিয়তই ঘটে; কিন্তু গাড়ির মালিক ভাবতে পারেননি, কুকুরটি তাকে ও তার গাড়িটিকে চিনে রেখেছে এবং মনে মনে ঠিক করেছে, প্রতিশোধ নেওয়ার! সেই মতো ঘটনার কয়েক দিন পর কুকুরটি সদলবলে গাড়িটির ওপর হামলা চালায়! গাড়িটি তখন রাস্তার ধারে একটি পার্কিং প্লেসে দাঁড় করানো ছিলো। বারবার কামড়ে সাধ্যমতো গাড়িটির ক্ষতি করে তবে সে ক্ষান্ত হয়! তারপর দলবল নিয়ে ফিরে যায়। ওয়েব দুনিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই, ঘটনাটি রীতিমতো চর্চার বিষয় হয়ে গেছে চীনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





