somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুপম হাছান
“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

-সব জায়গায় সব কথা বলতে নেই!-

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পরস্ত্রীর সৌন্দর্যের কথা, আর অফিসের সঠিক বেতনের কথা, নিজের বৌ কে বলতে নেই।। হিন্দুদের সামনে গরুর মাংসের কথা, আর সরকারি অফিসের কর্তাদের সামনে, টাইম-টেবিলের কথা বলতে নেই।। কখনো, পুলিশকে সততার কথা বলতে নেই!!! যখনই যা বলতে ইচ্ছা হল, বলে ফেলতে নেই!!! বলতে আপনার ইচ্ছা হবেই, জ্বিবা উসখুস করবে, গলার ভেতরটা কুট কুট করে উঠে, তবুও বলতে নেই।। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালায় ভাউতা মারছে, ভাবতে নিশ্চয় পারেন, কিন্তু বলতে নেই।। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি অফিসগুলো ক্রমশো দুর্নীতি, দালালী, ঘুষের আখরায় পরিণত হয়েছে, ভাবতে সারাদিন পারেন, কিন্তু বলতে নেই!!! এমনি বাজারে ছেড়ে দিলে ২০ টাকা উপার্জনের যোগ্যতা নাই যে বেটার, রাজনীতির সোনার কাঠির ছোয়ায়, বেটা বাড়ি, গাড়ি করে, জনগনের মাথায় কাঠাল ভেংগে খাচ্ছে। এইগুলো ভেবে আপনি তেলে বেগুনে জ্বলে উঠতেই পারেন। কিন্তু বলতে নেই!!!!

মন্ত্রীরা চুরি করছেন, ব্যবসায়ীরা শ্রমিক ঠকিয়ে টাকা কামাচ্ছেন, আর ফাইভ স্টারে অনুষ্ঠানে "জয় বাংলা " বলে দাঁত কেলিয়ে হাসছে। ১০০ টাকার বাংলা উপর্নাসে; কাহিনীর চেয়ে ছায়া আর বেলাউজের কথা বেশি থাকছে!!! সংবাদপত্রের পাতায় খুন, গুম, ধর্ষণ খবর পরছেন, আর টিভিতে বিজ্ঞাপনে নামে অর্ধউলঙ্গ মডেলদের দেখানো হচ্ছে। মেজাজ আপনার বিরক্ত হতেই পারেন কিন্তু বলতে নেই।।

কারখানার পরে কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিকরা বাটি হাতে ভিক্ষা করছে, আর শ্রমিক নেতারা রান্নাঘরে টাইর্লস বসাচ্ছেন। এইগুলো দেখে আপনার বলতে ইচ্ছা হতেই পারে, কিন্তু বলতে নেই।। বলেছেন কি ফেঁসেছেন!!! লাল বলবে বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে শালা লালের দালাল, দেশদ্রোহী, আর আপনি নাকাল। বলেছেন কি ফেঁসেছেন! প্যাঁচে পড়ুন, তখন বুঝবেন। বাড়িতে চোর ঢুকে সব সাফ করে নিয়ে যাক তখন বুঝবেন, থানা বলবে, বাড়িতে এত কিছু রেখেছেন কেন!? দিন কাল বুঝেন না! সুতরাং বলতে নেই!!!!



বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন!!! চোখে ছানি পড়লে কাটাবেন না, দৃষ্টি যত আফসা বেঁচে থাকার আনন্দো ততই মধুর। একটা কথা বলে দেই যে বেটা এখনো জম্মায় নাই, আর যে বেটা মারা গেছে সে ছাড়া কোন বেটাই সুখে নেই। চুপ করে, গিট মেরে পরে থাকুন না আর কটা দিন। তারপরেই ত শেষ। মনে মনে গান করুন : আহা কি আনন্দো আকাশে - বাতাসে।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৪
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×