ভেবেছিলাম, কোনোদিন যদি
শাহবাগ দিয়া যাতায়াত করি
এবং যদি ১০০/৫০ টাকার ভাংতি দরকার হয়
তাহলে বইমেলায় ঢুকব।
তাতে সময়টা কাটবে...
আর....
১০০/৫০ টাকাটাও ভাংতি করতে পারব।
কিন্তু কর্তৃপক্ষ প্রখর বুদ্ধিমত্তার পরিচয় দিয়া
বইমেলায় প্রবেশমূল্য (২ টাকা)
বাতিল করেছে।
দেরিতে হলেও তাহাদের শুভবুদ্ধি উদয় হইয়াছে।
বই কিনে দেউলিয়া হইবার পদ্ধতির কোনো পরিবর্তন না হইলেও
আমি আফসোসে আছি....
আহারে...১০০/৫০ টাকা ভাংতির প্ল্যানটা মাঠে স্যরি মাথায়-ই মারা গেল!!!
আহারে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


