somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: মহাসড়কে ধীরগতির যান চলাচল

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল প্রসঙ্গ মন্ত্রনালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত হলো মহাসড়কে এই শ্রেনীর সকল যান বন্ধ থাকবে। সিএনজি মহাসড়কে চলবে অথবা চলবে না, কিংবা এই পেশার লোকেদের বিকল্প জীবিকার সন্ধান না করা অবধি এই সিদ্ধান্ত অবানবিক কিনা, সেসব নিয়ে মাসের পর মাস আলোচনা আর যুক্তি তক্কো করা যায়, এমন রসদ এই ইস্যুর মধ্যে আছে, সন্দেহ নাই। তবে এই ধীরগতির যানগুলো যে আমাদের মহাসড়কে স্বাভাবিক গতিময়তার ক্ষেত্রে বাঁধা সেবিষয়ে ভিন্নমত হয়তো খুব একটা বেশি নেই। অনেক ক্ষেত্রেই এইযানগুলোর কারণেই দুর্ঘটনায় পরে বড় যানগুলো, প্রাণ যায় অধিকাংশ ধীরগতির এইযানের যাত্রীদের তো বটেই, দুরপাল্লার বাসযাত্রীদেরও বাঁচার উপায় থাকেনা কখনও কখনও, সে বিষয়গুলোও আমাদের সকলের জানা।




সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন, তিনি বরং চাকরি ছেড়ে দিবেন তবু সিদ্ধান্তে অটল থাকবেন। সত্যি হাজারো দোষে দুষ্ট আমাদের রাজনীতিবিদদের মধ্যে খুব কম নেতাই আমরা পেয়েছি যারা শেষ অবধি নিজের অবস্থানে অটুট থাকেন। অধিকাংশ নেতাই চাপের মুখে পরাস্ত হন। জানিনা জনাব ওবায়দুল কাদের শেষ পর্যন্ত কোন অবস্থানে নিজেকে পরিচিত করবেন, তবে মন্ত্রী হওয়া থেকে তার এযাবতকাল অবধি বাতচিতে আশাহত হওয়ার মতো খুব একটা কারণ আছে বলে মনে হয় না।



কিছু লোক আছে সমাজে, যারা নিজেই বরের বাপ, আবার নিজেই কনের বাপ সাজার ভান করে। আদতে তারা কোনটাই হতে পারেন না। এই শ্রেনীর লোকেদের মহাসড়কে সিএনজি বন্ধের সিদ্ধান্তে এখন দরদ আর শরীরে ধরে না। আজ যারা মহাসড়কে সিএনজি বন্ধের ঘোষণায় এত দরদ দেখাচ্ছে, কাল তারাই তাদের কোনো লতায় পাতায় জড়ানো আত্মীয় যখন দুর্ঘটনার শিকার হবেন, আহত হবে কিংবা প্রাণ হারাবেন, তখন এই মন্ত্রীর চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতে বিলম্ব করবেন না।


আবার এইসব হামদর্দিরাও মিটার রিডিং দুরে থাক, সম্ভাব্য ভাড়ার দুইগুণ তিনগুণ ভাড়া দিতে চেয়েও জরুরি প্রয়োজনে সিএনজি ড্রাইভারদের কাছ থেকে সেবাটি পান না, কিংবা যত্রতত্র আর এলোমেলো পার্কিংয়ের ফলে যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থেকে নাকাল হন, অথবা ড্রাইভারদের যোগসাজসে যখন ছিনতাইয়ের শিকারসহ আহত হন, তখনও আবার এই মন্ত্রীকে বা সরকারকেই তুলোধনা করতে কাল বিলম্ব করেন না। এটা বাঙালির চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বৈত নীতিরই বহিপ্রকাশ, আসলে যা একধরনের মানসিক অস্থিরতা ছাড়া অন্য কিছু নয়।


সমাজের দৃঢ় চরিত্রের আর স্থির সিদ্ধান্তের মানুষগুলোর উচিত এইসব অস্থির চরিত্রের মানুষগুলোর লোকদেখানো মায়াকান্নায় আপ্লুত না হয়ে সঠিক আর অধিকতর জনহিতকর সিদ্ধান্তটি গ্রহণ করা আর তা সুষ্ঠুভাবে প্রয়োগ করা। আর কিছু সিদ্ধান্ত অমানবিক হলেই বৃহত্তর স্বার্থের কথা মাথায় নিয়েই গ্রহণ করতে হয়। এতে তাত্ক্ষণিক কিছু অসুবিধা তৈরী হলেও আখেরে লাভ হয় বৃহত্তর জনগোষ্ঠিরই। কারণ মানবিকতার কারণে কেউ নিজের আর পরিবারের লোকজনের জিবনঝুঁকি মেনে নেবেন, এমন ‘মহানুভবতা’ হয়তো খুব বেশি নেই সারা দুনিয়ায়।


আর এ প্রসঙ্গে মাননীয় মন্ত্রীকে সবিনয়ে আরও একটু বলতে হয়, তা হলো, শুধু মহাসড়কের দিকে তাকালেই হবে না, সিএনজি আর ব্যাটারি চালিত অটোরিক্সা সহ নসিমন-করিমন আর আলমসাধু শুধুমাত্র মহাসড়কে বন্ধ করলেই চলবেনা, শহরাভ্যন্তরে সিএনজি ড্রাইভারগণ যাতে নিয়মনীতি প্রতিপালন করে গাড়ি চালায়, ভাড়া নেয় সরকার ঘোষিত মাইল মিটার হিসেবে নির্ধারিত হারে, যাত্রীসেবা ঠিকঠাকমত প্রদান করে, সেটাও দেখতে হবে। বৃহত্তর স্বার্থে তাকাতে হবে শহরের দিকেও। সুশৃঙ্খল করতে হবে সমগ্র নগর পরিবহন ব্যবস্থাও।

হালদার গৌতম
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×