পিতৃত্ব তোমার (১৬/০১/২০০০) 
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হৃদয় কোণে বাজিয়ে মাদল
জ্বালিয়ে কঠিন চিতা
নিঃস্ব হাতে ভুবন বদল
ওগো মোর পিতা।।
তোমায় আজি পরছে মনে
বাড়ছে শুধুই জ্বালা
ছিলে তুমি মনের বনে
ঝুলিয়ে প্রেমের মালা।।
তুমি আমার ছিলে পথিক
দেখিয়ে পথের দিশা
পথ হারিয়ে পেলাম অধিক
স্মৃতির কৃপণ নেশা।।
আমার কথা ভুলতে তোমার
দুঃখ হত কত!
সেই দুঃখ দিতে আমায়
দূরে কেন অত?
ভুলের তরে করেছ আঘাত
বাড়িয়ে জীবন স্মৃতি
স্নেহময়ীর মত সেই হাত
গেয়েছে প্রেমের গীতি।।
মোর সুখে তব কেঁদে একদিন
ভুলি নাই, যেন ভুলি না
কত যে ভাল বেসেছ সেদিন
জানিনা, আজও জানিনা।।
মোদের একা রেখে হঠাৎ
চল্লে কথায় আজো?
মোদের সাথে এতই তফাৎ!
তাই নতুন করে সাজো।
নিয়ম ভাঙ্গার নিয়ম জেনে
ছাড়লে মহা নিয়ম
দুঃখ পেলেও, দুঃখ মেনে
'বাসলে সারা জনম।।
তোমার ক্ষমা পাওয়ার তরে
জ্বলছে হৃদ্য় ভার
নিঃস্ব তোমার পুত্র বরে
মেনেছি আমি হার।।
একটি ক্ষণও পেলাম না তোমায়
একটি কথা বলার
বেসেছ ভাল রেখেছ আমায়
হৃদ্য় গোপন তলার।।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবিএকটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত...
...বাকিটুকু পড়ুন