অ-কাজের লোক
১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মশা ভাই মশা ভাই
করো কেন খাই খাই
দাড়াও না একবার শোন,
রক্ত খাবার তরে
যাই মানুষের ঘরে
ভোর হলে তার সম্ভব নাই কোন।
টিকটিকি টিকটিকি
ঠিকঠিক ডাকি ডাকি
যেথা যাও বলে যাও না,
খাব আজ মশা মাছি
তাই আমি ধ্যানে আছি
লাইট নিভালে আর পসিবল না।
তেলাপোকা তেলাপোকা
শিং দুটি নাড়ি একা
১৮ পদে দ্রুত যাও চলি,
আলোহীন স্যাঁতস্যাঁতে ঘরে
খাবার যে সব আছে পরে-
মনে কিছু করো নাকো পরে কথা বলি।
ছোট ইঁদুর বড় ইঁদুর সব
সারাদিন কুটকুট কাটি,
তুমি তো অকাজের গুরু,
সন্ধ্যা নামলো ঐ দিগন্তের তরে
জলদি যাই নির্জন ঘরে
কাজ করে দিতে হবে শুরু।
ছারপোকা ছারপোকা
রাত হলে একা একা
চুপি চুপি বের হও কেন?
রক্ত খাবার আশায়
বালিশের চিপায় চাপায়
দিন ছাড়া অবসর নাই মোর হেন।
উইপোকা উইপোকা
পরে আছো থোকা থোকা
অযথায় কেন কাটো মাটি?
ঘর বানাবার তরে
মাটি কেটে জড়ো করি
বেলা বুঝি পড়ে এল ভাটি।
------------------------
শোন ভাই শোন ভাই
আমি কি অনেক বেশি চাই
ব্লগ খানা চুপি চুপি পড়ি,
মজা যদি পেয়ে থাকো
ছেড়ে মোরে যেও নাকো
একটা কমেন্টস যাও না এবার করি।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন