মায়ের দশ হাত
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক হাতে তার রান্নাঘর
অন্য হাতে সন্তানেরা,
আগলে রাখো ভালবাসায়
তাইতো তুমি বিশ্ব সেরা।
এক হাতে তার স্বামী সুখ
প্রেম বিলায় সে অফুরান,
মধুর সুরে কন্ঠে তাহার
মন মাতানো শ্রেষ্ঠ গান।
এক হাতে তার শ্বশুরবাড়ি
দেবর ভাসুর ননদ যত,
তাদের সাথে তাল মিলাতে
কষ্ট করেন অনেক শত।
এক হাতে তার অফিস অাছে
অন্য হাতে প্রেমের শাসন,
কি করে সে সামলে রাখে
এত সুন্দর মায়ার ভুবন।
এক হাতে সে দমন করে
যত অন্যায় সন্ত্রাস,
সাম্য ন্যায়ের প্রতিষ্ঠাতে
সরিয়ে দিয়ে যত ত্রাস।
এক হাতে তার সত্য অাছে
অন্য হাতে মিথ্যা যত,
সত্য সবই প্রতিষ্ঠা পায়
মিথ্যা দূরে যায় যে কত।
এক হাতে সে সাজিয়ে রাখে
সুন্দর তাহার মুখটি দেখ,
যথাযথ ভালোবেসে
মায়ের হুকুম মনে রেখ।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন