বউটা রেগে আগুন
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বউয়ের মাথায় ধরেছে আজ
অনেক বেশি আগুন
গাল ফুলিয়া হয়ে আছে
তেলে ভাঁজা বেগুন।
কি করে আজ ভাত রাঁধিবে
গাসে নাই আগুন,
তাই দেখিয়া বউটা আমার
তেলে ভাঁজা বেগুন।
সকাল থেকে পেটে কোন
দানা-পানি নাই,
বাসি পান্তা খাবো দেখি
তারও উপায় নাই।
আমায় বলো এভাবে কি
দিন কাটানো যায়?
একটু খাবো ঠান্ডা পানি
কোথায় বলো পাই,
ওয়াসাতে সকাল থেকে
জলের খবর নাই।
তোমার ফোনে কল করিবো
দেখি টাকা নাই,
সকালবেলা ফ্লেক্সিলোডের
দোকান খোলে নাই।
একটু শান্তি বলো আমি
কোথায় গেলে পাই?
এত জ্বালা নিয়া কেমনে
থাকবো এ ঢাকায়?
বউয়ের কথা শুনে আমার
ভেঙে গেলো মন,
কি করে তার মান ভাঙাবো
হচ্ছে যে টেনশন।
হঠাৎ করে মাথায় একটা
বুদ্ধি এলো চলে,
দৌড় মেরে তাই বাইরে গেলাম
মান ভাঙাবো বলে।
কৃপন আমি বউকে আমার
অবাক করে দিয়ে,
পিজ্জা বার্গার নিয়ে এলাম
কেএফসিতে গিয়ে।
সাথে একটা কোকাকোলা
ঠান্ডা একটু জল,
মানটা এবার ভাঙবে বউয়ের
বুকে পেলাম বল।
এত কিছু দেখে বউটা
অনেক বেশি খুশি,
ছোট্ট করে আদর মেখে
বললো ভালোবাসি।
..........................।
ছবি: গুগল থেকে
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন