somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহা সংবাদ

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সনেট-০১: সূরা নাবা (আয়াত ০১-১১)
বিষয়: আল্লাহর সৃষ্টির মাহাত্ম

আল্লাহর নামে করি আরম্ভ সতত
দয়ালু মহান রব সেঁ মহিমান্বিত,
কি নিয়ে একে অপরে ওরা জিজ্ঞাসিত?
মহাসংবাদ সম্পর্কে, (ওরা নয় ভীত)?
নানান মতবিরোধে সু-স্পষ্টত লিপ্ত
করুক মত বিরোধ (দেখি পারে কত)!
ঠিকক্ষণ হলে পরে জেনে যাবে সত্য
অবশ্যই ঠিকক্ষণে জানবেই সত্য।

বিছানায় পরিনত করিনি ভূমিকে?
পেরেক হিসেবে এই পর্বতমালাকে?
তোমাদের সকলকে জোড়া সৃজিলাম।
তব নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী
আবরন দিয়ে আমি (নিশি) রাত্রি গড়ি
জীবিকা উপার্জনেতে দিন বানালাম।

সনেট-০২: সূরা নাবা (আয়াত ১২-২০)
বিষয়: আল্লাহর সৃষ্টি ও কেয়ামত শুরুর অবস্থা

মজবুত সপ্ত আকাশ করেছি নির্মান
তোমাদের উপরেই ছাদসম করি,
স্থাপন করেছি এক উজ্জল প্রদীপ
জলধর মেঘ থেকে বৃষ্টিপাত করি।
সেখানেই সব প্রাণে জীবন সঞ্চারী
শস্য-লতা-গুল্ম এতে করি উৎপাদন,
আরো ঘন পত্রপুষ্প শোভিত বাগান
তোমাদের তরে সব মহোত্তম করি।

নিশ্চয়ই নির্ধারিত বিচারের দিন
শিঁঙ্গায় ফুৎকার দেয়া হবেই সেদিন
তোমরা মিলিত হবে সেদিন মিছিলে।
দৃশ্যমান আকাশকে দেয়া হবে খুলে
বহুত দরজা সৃষ্টি সেদিনই হবে
মরিচিকাসম যাবে পর্বতেরা চলে।


সনেট-০৩: সূরা নাবা (আয়াত ২১-৩০)
বিষয়: পাপীদের প্রতিদান

জাহান্নাম প্রতিক্ষায় আছে নিশ্চয়ই
বিদ্রোহীদের আবাস এটা চিরস্থায়ী,
মখমল স্বাধ সেথা ওরা নাহি পাবে
ক্ষতঝরা তপ্ত পুঁজ সেখানেই খাবে।
জাহান্নামে নেয়া হবে পাপীদের টেনে
আরামদায়ক ঠান্ডা পাবেনা সেখানে
তৃষ্ণা নিবারণকারী সেথা নাহি রবে
পাপকাজ যত তার প্রতিফল পাবে।

হিসাব নিকাশে আশা করেনি কখনো
প্রত্যাখ্যান করেছিলো সব নিদর্শন
প্রতিটি জিনিস আমি গুনে লিখলাম।
তখন বলবো আমি স্বাদ নাও মর্মে
আজাব আর আজাব নিজ কৃতকর্মে
পাপীর আবাস ইহা শক্ত জাহান্নাম।


সনেট-০৪: সূরা নাবা (আয়াত ৩১-৩৯)

বিষয়: পূণ্যবানদের পুরষ্কার

নিশ্চয় সাফল্য আছে মুত্তাকীর তরে
বাগিচারা অপেক্ষায় শোভিত আঙ্গুরে
নবযৌবনা তরুণী সমবয়সীরা
উচ্ছসিত পানপাত্রে সেথা দিবে ধরা।
শুনবেনা সেথা কোন বাজে মিথ্যা কথা
তাঁর কাছ থেকে পাবে প্রতিদান যথা
আকাশ জমিন আরো এ' দু'য়ের মাঝে
দয়াময় তিনি ছাড়া মালিক না আছে।

তাঁর আগে কথা বলে শক্তি নাহি পাবে
ফেরেশতা ও আত্মারা কাতারে দাঁড়াবে।
দয়াময় অনুমতি ঠিক যাকে দিবে
সেই শুধু কিছু কথা যথার্থ বলিবে।
কেয়ামত নির্ধারিত সেদিনেই হবে
এখন যার ইচ্ছা সে তাঁর পথ নিবে।

সনেট-০৫: সূরা নাবা (আয়াত ৪০)
বিষয়: পাপীদের হা-হুতাশ যেমন হবে

(এখনো কি সন্দিহান আল্লার ব্যাপারে?
বিশ্বাস হয়না তবু উঠাবে হাশরে?
চোখ মেলে দেখ তার শত কল্যাণ
নিশ্চয়ই বেড়ে যাবে তোমার ঈমান।
তাঁকে ভুলে যদি থাকো শয়তান পিছে
এত কিছু দেখে যদি ঈমান না আসে
জীবনের ষোল আনা হয়ে যাবে মিছে
হাশরের মাঠে হবে মহা অপমান।)

নির্ধারিত শাস্তি নিয়ে করছি সতর্ক
যা নিয়ে সতত করো তোমরা বিতর্ক
জীবনের কৃতকর্ম সেদিন দেখবে।
"আহা রে, মৃত্তিকা হলে?" কাফের বলবে
(কেন যে করিনি আমি সত্য কর্ম ভবে
হা-হুতাশ যা করুক লাভ নাহি হবে।)

সরল অনুবাদ ও বিস্তারিত: এখানে দেখুন....
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×