somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাবিব
চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

মজবুত দূর্গ

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(১) সূরা বুরূজ আয়াত:১-৯
বিষয়: যারা মু'মিনদের কষ্ট দেয় তাদের প্রতি লা'নত।

শুরু করি পূত নামে দয়ালু আল্লার
শপথ দুর্গ বিশিষ্ট দৃঢ় আকাশের
শপথ প্রতিশ্রুত সে রোজ হাশরের
শপথ দৃশ্যবস্তু ও সে সাক্ষ্যদাতার।
অভিসম্পাত তাদের যারা খুঁড়ে গর্ত
কাষ্ঠপূর্ণ করে যেথা অগ্নি প্রজ্জলিত
গর্তের নিকটে বসে যখন কাফের
দেখছিলো নির্যাতন মু'মিন লোকের।

কাফেরেরা শোধ নেয় এ মু'মিনদের
কারণ মু'মিনদের অগাধ ঈমান।
অনন্ত প্রতাপ যিঁনি অতি মহিয়ান
আসমান সমূহ ও যমীনের যিনি
সুমহান অধিপতি। (সে খোদার প্রতি),
যার কাছে সব তত্ত্ব যাবতীয় জ্ঞান।

(২) সূরা বুরূজ আয়াত:১০-১১
বিষয়: কাফেরদের জন্য দোযখ এবং মু'মিনদের জন্য জান্নাত।

বিশ্বাসী পুরুষ এবং নারীদের প্রতি
জুলুম করেছে যারা (নিয়মিত অতি)
করেনি তওবা পরে অনুতপ্ত হয়ে
নিশ্চয় তারা যাবে দোযখ আযাবে
অনল-দহন জ্বালা সেখানেই পাবে।

অবশ্যই যারা আনে ঈমান আল্লাতে
নেক কাজ করে যারা (ঈমান দাবীতে)
অবশেষে তাঁরা যাবে সুখের জান্নাতে।
এমন জান্নাত যার তলদেশ দিয়ে
প্রবাহিত ঝর্ণাধারা সদা যাবে বয়ে
সেটাই মহা সাফল্য বড় সবচেয়ে।


(৩) সূরা বুরূজ আয়াত:১২-১৬
বিষয়: আল্লাহর মহত্ত্ব ও ক্ষমতা....

নিশ্চয় অতি কঠিন তোমার রবের
নিশ্ছিদ্র পাকড়াও ও জবাবদিহিতা।
প্রথমে সৃজিয়া যিনি গড়েন আবার
তিঁনি মহা প্রেমময় ক্ষমাবান আর
সম্মানিত আরশের তিঁনি অধিপতি
ইচ্ছাময় খোদা তিঁনি (গরীয়ান অতি)।

(৪) সূরা বুরূজ আয়াত:১৬-২২
বিষয়: ফেরাউন ও সামুদের বাহিনী, আল্লাহর ক্ষমতা এবং কুরআনের সংরক্ষণ....

ফেরাউন সামুদের সেনাবাহিনীর
তাদের খবর জানা আছে কি তোমার?
বিশ্বাস করেনি তারা সত্য কোনদিন
সত্যকে বলেছে মিথ্যা (করে তারা হীন)।
অথচ আল্লাহ যিঁনি চারিদিক থেকে
ক্ষমতার বেষ্টনীতে দিয়েছেন রেখে।

মহা মর্যাদাসম্পন্ন আল-কোরআন
সুরক্ষিত ফলকে যা সংরক্ষিত আছে,
(মহান প্রতাপশালী মালিকের কাছে)।

সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×