সামু পাগলা০০৭ এর মেয়েবেলার কাছে প্রশ্ন!
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঠে খেলা: ও বুবু, খেলেছো কি
লুডু আর গুল্লা?
নাকি শুধু বর বউ
হয়েছে কে মোল্লা?
খেলেছো কি কুত কুত
দাড়িয়াবান্দা?
নাকি শুধু লুকোচুরি
চোখ বেঁধে আন্ধা?
পাঁচগুটি পারো নাকি
বৌছি খেলেছো?
প্রজাপতি সাথে তুমি
পাখাটা মেলেছো?
খেলেছো কি ডাঙ্গুলি
কপালে টোক্কা!
কখনো কি খেলেছো
এক্কাদোক্কা?
ষোলগুটি পারো তুমি
লাটিম কি খেলেছো?
দাবা খেলে হেরে গিয়ে
তুমি কি কেঁদেছো?
খেলেছো কি মার্বেল
ছেলেদের সাথে?
খেলেছো কি ফুটবল
ভিজে বৃষ্টিতে?
নেমেছো কি কোনদিন
ক্রিকেটের মাঠে?
নাকি শুধু মন ছিলো
ক্লাসের পাঠে?
রশি লাফ পারো নাকি
লাটিমের খেলা?
নাকি শুধু রান্নায়
কেটে গেছে বেলা?
চায়ের দোকানে বসে চা খাওয়া! বুবুজান শোন বলি
লাল চা খেয়েছো?
নাকি শুধু দুধ চায়ে
মিঠা করে নিয়েছো?
পুড়েছে কি জিহবা
গরমের চোটে?
তাপ কি লেগেছে
মুখে আর ঠোঁটে?
হয়েছে কি শব্দ
চুমুকের চোটে?
ভয়ে কি লোকজন
দৌঁড়েছে উঠে?
বৃষ্টিতে ভিজে! বৃষ্টিতে ভিজে ভিজে
রঙধনু দেখেছো?
কাক ভিজে কখনো কি
মা'র বকা খেয়েছো?
লাফালাফি করেছো কি
পুকুরে জলে?
আব্বু দিয়েছে কি
দুই কান মলে?
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন