দিকচক্রবাল
০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
অতিদূর সূর্যোদয়ের দেশে
ফোটে কি চেরির ডালে ডালে
ছুঁয়ে রোজ ফুজিয়ামার চুড়া
ফোটে রোজ কুন্দ প্রভাতকালে
ঝলসায় পাহাড়ি জুমের ঢালে
হাকালু খাঁ'য়ের তরবারি
যেনবা ফর্সা মেয়ের গালে
চমকায় রঙিন বেলোয়ারি
খুলে যায় পূবের দুয়ার খানি
উবে যায় স্বেদ-বিন্দু হেম
হালটে জোড়ে বদল কৃষাণ
মাটিতে পবিত্র হেরেম
যেন সেই কনক-মনি দেশে
নগরে প্রভাত ফেরার দল
চোখেতে ঘুম পিচুটি ডলে
খুঁজে সে আলোর কোলাহল।
২.
দিগন্তে উড়ে বহু কলোচিল
ঠোঁটের বক্রভাজ ততোধিক
রক্ত নদীতে লাশ পিলপিল
আচলে ঢাকা শোক থিকথিক
সওয়াল জওয়াব তামাদি
তেলাওয়াতে আর রাহমান
ডুকরে কাঁদে কোন ফরিয়াদি
লহুর ফিনিকে হরকা বান
আসর ওয়াক্তে নামে কালোরাত
কোথাও ধীরে কাঁদে শিশু-স্বর
আসমানে উবে যায় পুরো চাঁদ
বায়ুর ত্বরায় কাঁপে খনজর্
রাত্রির ছায়াপথে দুলদুল
আরসে হোসেনের লহুলাল
গৃবার ধমনিতে মরুফুল
শুকায় ফোরাতের কালোজল।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।...
...বাকিটুকু পড়ুনআজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।
এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন