somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতি কেজি চাল সংগ্রহে ৩ টাকা উৎসাহমূল্য ঘোষণা করেছে সরকার

০১ লা জুলাই, ২০১০ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংগ্রহ বৃদ্ধিতে প্রতি কেজি চালের সঙ্গে তিন টাকা উৎসাহমূল্য ঘোষণা করেছে সরকার। বেসরকারি মিল-মালিকদের সঙ্গে চুক্তি হওয়া দুই লাখ ৩৭ হাজার টন চালের ক্ষেত্রে এই সংগ্রহমূল্য প্রযোজ্য হবে। চলতি বোরো মৌসুমে চালের সংগ্রহমূল্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। অতিরিক্ত তিন টাকা উৎসাহমূল্য গুদামে চাল সরবরাহের পর চালকল মালিকদের দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চালের সংগ্রহমূল্য নিয়ে আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় খাদ্যসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আপাতত চুক্তি অনুযায়ী পাঁচ লাখ টন চাল গুদামে তোলা হবে। সংগ্রহ লক্ষ্যমাত্রা অনুযায়ী বাকি সাত লাখ টন চাল আপাতত সংগ্রহের কোনো উদ্যোগ নেওয়া হবে না। দাম কমলে সরকার তা সংগ্রহের চেষ্টা করবে।
সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, রংপুর-দিনাজপুরসহ দেশের ধান-চালের বিভিন্ন বাজারে চালের দর বেড়ে ২৭ টাকা হয়েছে। ধানের দামও বাড়তির দিকে। ফলে চালকল মালিকেরা সরকারের সঙ্গে চুক্তি করেও চাল দিতে পারছেন না।
চালকল মালিকেরা চুক্তি অনুযায়ী চাল না দেওয়ার পরও তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো উৎসাহমূল্য দেওয়া হচ্ছে কেন জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক সরকারের আমলে পুলিশ-র‌্যাব দিয়ে আমরা বাজার নিয়ন্ত্রণ করতে চাই না। আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধান চাই।’
সরকারি গুদামে খাদ্যের মজুদ বৃদ্ধি করতে বিদেশ থেকে চাল ও গম আমদানিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সাড়ে ১০ লাখ টন খাদ্যশস্য আমদানি করা হচ্ছে। এর মধ্যে সাড়ে সাত লাখ টন গম এবং তিন লাখ টন চাল রয়েছে। চার লাখ ৫৬ হাজার টন গম এবং ৫০ হাজার টন চাল এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট গম ও চাল আগামী মাসের মধ্যে শিগগিরই দেশে এসে পৌঁছবে। ২০০৯-২০১০ অর্থবছরের বাজেট থেকে এ খাদ্যশস্য আমদানি করা হয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×