বাঙালি শব্দটির সাথে প্রতিবাদী শব্দটি যদি না যুক্ত হয়ে থাকে তাহলে যেকোন প্রতিবাদের ভাষাকে ছোট মনে হবে।
একজন বাঙালি তার জীবন যুদ্ধে প্রতিবাদ শব্দটি ব্যবহার করছে সহস্র বছর ধরে।
যাই হোক প্রতিবাদ শব্দটি বা আমার প্রতিবাদের প্রথম উন্মেষ ঘটেছিল #জাফর_ইকবাল স্যারের "মোহাব্বত আলীর একদিন " বইটি যখন পড়ছিলাম। তখন আমার বয়স ছিল ঠিক ১১বছর, বয়স হিসেবে নিজের ছোট জীবনের বাইরে বাহ্যিক জীবনযাপন বা সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে আমার কোন ধারণা ছিল না।
বইটি বুঝতে যদিও অনেক সময় লেগেছিল তারপরও যেদিন বুঝেছিলাম সেদিন মুষ্টিবদ্ধ হাতগুলো কেঁপে উঠেছিল, কবি নজরুলের ভাষার মতো সংকল্প করেছিলাম
" থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে "
জগৎটা যে এত মায়ার কে বা জানত। মানুষের জীবনটা যে স্বপ্নের বাস্তব প্রতিবিম্ব আকারে প্রতিফলিত হচ্ছে, ভাবতে সত্যিই অবাক লাগে।
দিনশেষে বুঝতে পারি বাঙালি, তার নীতিকে তার ধর্মকে কবরে দাফন করে, চোখের উপর কাল কাপড় বেধে চলতে থাকে গন্ধ যুক্ত সমাজে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



