![]()
এই দুনিয়াতে বাথরুমের কমোড যে কত দামের হতে পারে তা অনেকে ভাবতেও পারেননা হয়ত!
আসেন দিশীটা দিয়েই শুরু করি যেটা মনে হয় দুনিয়াতে সবচাইতে কম দামী কমোড, শ'খানেক ডলারেই ($১০০) পাবেন, বাংলাদেশের দেশের যে কোন জায়গাতেই!
![]()
এরপর দেখছেন যেটা তার দাম ৪৫০ ডলার, ইটালিয়ান জিনিস।
![]()
নীচের কমোডটা 'কোহলারের' তৈরী, দাম $১৫০০। এটা বর্জ্যকে সার বানিয়ে বাগানে পাঠিয়ে দেয়!
![]()
নীচ ছবিটার কমোড আমেরিকান, দাম প্রায় সোয়া দুলাখ টাকা!
![]()
নীচের এটাও আমেরিকান, দাম ৫৯০০ ডলার, সাড়ে চার লাখ টাকা।
![]()
এটার দাম ২৫০০ ডলার।
![]()
টো টো কোম্পানীর কমোড, দাম ৫০০০ ডলার!
![]()
নীচে দেখছেন একটা ইউরোপের কমোড, দাম প্রায় সাড়ে আটান্ন লক্ষ টাকা!!
![]()
নীচে ছবির এটার দাম শুনে ঘাবড়াবেননা, এটা দুনিয়ার বাইরে ব্যাবহৃত হয়, মানে স্পেস স্টেশনে মহাশুন্যে অভিযাত্রীরা ব্যাবহার করে। দাম?
১৯ মিলিয়ন ডলার, প্রায় পনেরো কোটি টাকা!!!!
![]()
কিন্তু দুনিয়াতেই আছে আরো দামী বাথরুম! না কমোড না এটা একটা বাথরুম।
ফিটিংসগুলো সবই ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরী।
এটা হংকংএর ব্যাপারী জনাব লাম সেই উইং সাহেবের দোকানের বাথরুম। ২০০১ সালে তিনি এটা বানান, এখনো দামের দিক দিয়ে ফার্স্ট। ওহ হো দামটাই বলা হয় নি!
আজ্ঞে এটার দাম চব্বিশ লাখ পাউন্ড!
বাংলাদেশী টাকায় আটাশ কোটি এগারো লাখ টাকা!!
বাথরুমের দাম ২৮,১১,০০,০০০.০০ টাকা!
নেন ছবি দেখেন।
![]()
সুত্র:
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




