somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী “এন্ড্রু কিশোর”!!!

১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা শিক্ষিকা মিনু বাড়ৈ তার প্রিয় শিল্পী কিশোর কুমারের নামের সাথে মিল রেখে সন্তানের নাম রাখলেন। শখের বশে রাখলেও তিনি হয়তো ভাবেননি যে তার এই সন্তানই হবে বাংলা সিনেমার গানের ইতিহাসের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী।


বলছিলাম বাংলা গান ও বাংলা সিনেমার গানের জগতের সফল সঙ্গীত ব্যক্তিত্ব "এন্ড্রু কিশোর" এর কথা। এই নামটি বাংলা গানের শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। সেই ৮০ দশক থেকে শুরু করে বর্তমান সময়েও সফলভাবে গেয়ে যাচ্ছেন। চার দশক ধরে আমাদের উপহার দিয়ে যাচ্ছেন অসংখ্য জনপ্রিয় গান।
এন্ড্রু কিশোরের জনপ্রিয় গান গুলোর তালিকা করা দুরূহ ব্যাপার, কেননা বাংলা সিনেমার ইতিহাসে তার মত প্লেব্যাক সিঙ্গার খুব কমই আছে যে কিনা অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন। বর্তমানে আমরা বিভিন্ন শিল্পী কে ফলো করলেও আমরা_যাদের ৯০ দশকের কাছাকাছি জন্মসাল তারা বড় হয়েছি রেডিও তে, টেপ রেকর্ডারে, সাদাকালো/রঙিন টিভিতে সবসময় এন্ড্রু কিশোরের গান শুনে।
এন্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহন করেন।
বাবা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ ও মা মিনু বাড়ৈ।

এন্ড্রু কিশোর প্রাথমিকভাবে সংগীত পাঠ শুরু করেন রাজশাহীর আবদুল আজিজ বাচ্চুর কাছে।
১৯৭৯ সালে বিখ্যাত সঙ্গীত পরিচালক আলম খানের সূর ও সংগীতে "প্রতীজ্ঞ" সিনেমার 'এক চোর যায় চলে' গানের মাধ্যমে প্লেব্যাকে জীবন শুরু করেন। তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
বলা হয়ে থাকে, তৎকালীন সময়ে সঙ্গীত পরিচালক আলম খানের সূরে এন্ড্রু কিশোরের গান মানেই ছিল সুপারহিট।
ডাক দিয়াছেন দয়াল আমারে, কি যাদু করিলা, জীবনের গল্প আছে বাকী অল্প, সবাই তো ভালোবাসা চায়, আমি একদিন তোমায় না দেখিলে, আমি পাথরে ফুল ফুটাবো, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া ইত্যাদি গান গুলোই তার বড় প্রমান।



তাছাড়া আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আনোয়ার পারভেজসহ কাজ করেছেন আরো অনেক বিখ্যাত সঙ্গীত পরিচালকদের সাথে। বর্তমানের অনেক তরুন সঙ্গীত পরিচালকদের সাথেও সমানভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
নায়ক রাজ রাজ্জাক থেকে শুরু করে ফারুক, আলমগীর, সোহেল রানা, জসিম , জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন ,সালমান শাহ, মান্না, রুবেল, ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানসহ বর্তমানের অনেক তরুন অভিনেতারাও তার কন্ঠে ঠোঁট মিলিয়েছেন। আর সব ধরনের অভিনেতাদের সাথে তার কন্ঠ কেমন যেন মানিয়ে যায় সবসময়।

তাছাড়া একাধারে উপহার দিয়েছেন একক-দ্বৈত সব ধরনার দেশাত্মবোধক, প্রেম ,বিরহ, ফোক এবং কৌতুকপূর্ণ গান। দ্বৈত গান গেয়েছেন সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, কনক চাপাদের মত বিখ্যাত সঙ্গীত শিল্পীদের সাথে।
সংগীতে তার অসাধারন অবদানের জন্য তিনি অনেকবার "জাতীয় চলচ্চিত্র পুরস্কার" পেয়েছেন।
বাংলা সিনেমার সংগীতাংগন সবসময় এন্ড্রু কিশোরের কাছে ঋণী থাকবে। বাংলা সিনেমার গানের রাজ্যে আরেকটি এন্ড্রু কিশোর আসেনি আর কখনো আসবেনা।

এন্ড্রু কিশোরের কিছু বিখ্যাত গানের তালিকাঃ
আমার সারাদেহ খেয়ে গো মাটি, আমার বুকের মধ্যখানে, আমার বাবার মুখে, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, তোমায় দেখলে মনে হয়, পড়ে না চোখের পলক, প্রেমের সমাধি ভেঙ্গে, সবাই তো ভালোবাসা চায়, তুমি আমার জীবন ইত্যাদি।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×