সামনে হেঁটেছি, ত আমি কেঁদেছি! পিছনে হেঁটেছি, ত আমি কেঁদেছি!
দাঁড়িয়েছি, ত আমি কেঁদেছি!
এক জায়গায় বসেছি, ত আমি কেঁদেছি।
কাঁদতে কাঁদতে আজ আমি কান্নাটাই ভুলতে বসেছি।
এক এক করে যখন প্রিয় জিনিশ আমার হারিয়ে যাচ্ছে,
পাশের মানুষ যখন দূরে চলে যাচ্ছে, তখন কিছু মানুষের এক প্রশ্ন-
তোমার কি কান্না পায় না ??
আমি তখন কি করে বুঝাই ওদের আমি যে কান্না ভুলে গেছি।
পাহাড়ের চূড়ায় উঠার চেষ্টা করতে গিয়ে আমি বারবার হোঁচরে পড়েছি,
তখন সবার এক প্রশ্ন-
তোমার কি কান্না পায় না ??
তখন কি করে বুঝাই ওদের আমি যে কান্না ভুলে গেছি।
কোন এক ক্ষণে ডাক পিয়ন আমায় চিঠি দিলো-
আমার প্রিয় কবুতর টি উড়ে চলে গেছে,
তখন সবার এক প্রশ্ন -
তোমার কি কান্না পায় না ??
তখন কি করে বুঝাই ওদের আমি যে কান্না ভুলে গেছি।
সকালে যখন ঘুম থেকে উঠে দেখি শখের ফুল গুলো ঝরে মরে গেছে,
তখন সবার এক প্রশ্ন-
তোমার কি কান্না পায় না??
তখন কি করে বুঝাই ওদের কেউ একজন আমায় পাথর করে দিয়েছে।

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




