সালাহ (নামাজ) পৃথিবীতে কিসের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ?
সত্য, শ্বাশ্বত এবং পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হোল দীনুল এসলাম। মানবজাতির আদিকাল থেকেই এসলামের যাত্রা শুরু। মানবজাতিকে যাবতীয় অন্যায়-অবিচার, অশান্তি থেকে মুক্ত কোরে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্যই যুগে যুগে দীনুল এসলাম, সত্য জীবনব্যবস্থা দিয়ে আল্লাহ নবী-রসুলদের পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ এসেছেন মহানবী মোহাম্মদ (দ
সালাহর আকিদা বিকৃতি:
বর্তমানে সালাহর আকিদা বিকৃত হোয়ে গেছে। এসলামের অন্যান্য বিষয়াবলির মতো সালাহকেও উপাসনা সর্বস্ব একটি আচার-অনুষ্ঠানে পরিণত করা হোয়েছে। প্রকৃত উম্মতে মোহাম্মদী তদানীন্তন অর্ধপৃথিবীতে যে বিপ্লব সৃষ্টি কোরেছিল এবং যাদের ঐক্য-শৃঙ্খলা এবং আনুগত্যের সামনে তৎকালীন বিশ্বের সুপার পাওয়ারগুলো মাথা নোয়াতে বাধ্য হোয়েছিল সেই জাতির সালাহ আর বর্তমানের এই মোসলেম নামধারী জাতির সালাহর মাঝে রয়েছে আকাশ-পাতাল ফারাক। এই ফারাক বাহ্যত এবং অভ্যন্তরীণ উভয় দিক দিয়েই। বর্তমানের এই সালাহকারীদের কাছে দীন প্রতিষ্ঠার সংগ্রামের কোনই মূল্য নেই, কাজেই সালাহর সেই প্রকৃত আকিদা অর্থাৎ সংগ্রামী চরিত্রের মোজাহেদ তৈরির প্রশিক্ষণও তাদের কাছে অনুপস্থিত হওয়াই স্বাভাবিক। সালাহ এখন নিছক একটি আত্মিক পরিশুদ্ধি লাভের পথ হিসেবে বিবেচিত হোচ্ছে। অথচ সালাহর যে নিয়ম-কানুন, হুকুম-আহকাম রয়েছে সেগুলো দেখলেই বোঝা যাবে সালাহ ধ্যাণ বা উপাসনা নয় বরং ধ্যাণের সম্পূর্ণ বিপরীত। এর সাথে যে বিষয়টির মিল সবচেয়ে বেশি তাহোল- যে কোন দেশের সামরিকবাহিনীর কুচকাওয়াজ। শুধু আচার-অনুষ্ঠানের মিলই নয়, উদ্দেশ্য এবং প্রক্রিয়াতেও সালাহ ও সামরিক বাহিনীর কুচাকাওয়াজের যথেষ্ঠ মিল দৃশ্যমান হয়। এই মিল এতটাই প্রকট যে বর্তমানের প্রায়ান্ধ এসলামের দৃষ্টিতেও তা ধরা পড়ে। যেমন ডিগ্রী ইসলামিক স্টাডিজের তৃতীয় পত্রের অনুশীলনের ৬ষ্ঠ প্রশ্নের ১৮ নং উত্তরে লেখা হোচ্ছে- “মসজিদ নেতৃত্ব ও নেতার আনুগত্যের শিক্ষা দেয়; মসজিদ নেতৃত্ব ও আনুগত্যের এক অনুপম শিক্ষা কেন্দ্র। মসজিদে সব মুসল্লির একই এমামের পেছনে সারিবদ্ধভাবে উঠাবসার দৃশ্য দেখে মনে হয় তারা একজন সেনাপতির নির্দেশে কুচকাওয়াজে লিপ্ত। এখানেই নেতার প্রতি অকৃত্রিম আনুগত্য ও নেতৃত্বের বৈশিষ্টের উত্তম সবক বিদ্যমান।” এই মিল স্বাভাবিক, কারণ দু’টোরই উদ্দেশ্য এক। এমনই প্রধান প্রধান কিছু মিল তুলে ধরলাম।

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


