somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাইবান্ধার সাঁওতালপল্লি : রক্ষক হয়েও ভক্ষকের মতো আচরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বাঙালী না বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী - সে প্রশ্নে অনেকের দ্বিমত থাকলেও বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে বসবাসরত সকল নাগরিকের জানমালের নিরাপত্তা রাষ্ট্রের কাছ থেকে পাবার অধিকার রয়েছে। আশাকরি, এ প্রশ্নে কেউ দ্বিমত করার অবকাশ নেই বলেই বিশ্বাস করি। তবে নানা সীমাবদ্ধতার কারণে হয়ত অনেক সময় সরকারি কর্মকর্তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অক্ষম হন। সেটা বাংলাদেশের মতো দেশে অধিকাংশ নাগরিকই বাস্তবিকতা অথবা নিয়তি বলেই মেনে নেয়। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে যদি নিজেরাই একটি পক্ষের হয়ে বেআইনী কাজ করে কিংবা উচ্ছেদ অভিযান সফল করতে গিয়ে দরিদ্র মানুষের বসত বাড়িতে আগুন লাগিয়ে দেয় তখন অসহায় মানুষজন কোথায় গিয়ে দাঁড়াবে? এ প্রশ্ন গত দু'দিন ধরে বারবার ঘুরেফিরে আমার মনের মধ্যে আসছে। কিন্তু কোন জবাব পাচ্ছি না।
কথা বলছি, গাইবান্ধার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতালপল্লির উচ্ছেদ অভিযানের বিষয়ে। সম্প্রতি দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিকের চাঞ্চল্য সৃষ্টিকারী খবর হলো, গত ৬ নভেম্বর গাইবান্ধার মাদারপুর ও জয়পুর গ্রামে কথিত রক্তক্ষয়ী উচ্ছেদ অভিযানে সহায়তা করতে গিয়ে স্বয়ং পুলিশ সদস্যরাই না-কি সাঁওতালদের বসত বাড়িতে ভাংচুর, এমনকি অগ্নিসংযোগে অংশ নেন। এমন অভিযোগের প্রমাণ হিসেবে এ বিষয়ক ভিডিও চিত্র দেখিয়েছেন সাঁওতাল নেতারা। তাই বিষয়টি মোটেই হালকা করে দেখার অবকাশ নেই। মিথ্যা অভিযোগ বলে উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। কর্তৃপক্ষকে তাই অবশ্যই এই অভিযোগের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে রক্ষক হয়ে ভক্ষকের মতো আচরণকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি। একইসাথে বন্ধ হয়ে যাওয়া চিনিকলের বিপুল জায়গা নিয়ে স্থানীয় সুবিদাভোগী কতিপয় লোকের চালবাজি বন্ধ করতে ঐ সকল ভূমি অধিগ্রহণের আগের মালিকদের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। নতুবা ৬ নভেম্বরের মতো আরও গুরুতর সংঘাত-প্রাণহানির আশংকা সেখানে থেকেই যাবে। কারণ নিরীহ মানুষের পীঠ যখন দেওয়ালে ঠেকে যায়, মৃতু্ ভয় তখন তুচ্ছ হয়ে যায়। বেঁচে থাকার সংগ্রামই তাদের কাছে মুখ্য হয়ে উঠে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অসহায় সাঁওতালদের প্রতি মানবিক আচরণ এবং সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি।-লেখক : সাংবাদিক
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×