somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষের শুরু

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেদিন চুপচাপ শুনছিলাম তোমার কথা।
হাসছো?
ভাবছো, কতদিন তো দেখাই হয় না
ফোনের ডায়ালও ঘোরানো হয় না
তবে শুনলাম কোথায়?
আসলেই শুনছিলাম কিন্তু!

তুমি বললে, দূরত্ব তোমার ভালো লাগে
ভালোবাসার শক্তি যোগায়;
প্রতিদিন নাকি ভালোবাসতে নেই!
আটপৌরে শাড়ীর মতো গায়ে জড়ালে
ভালোবাসাও নাকি ছিঁড়ে যায়!
ভালোবাসাকে বেনারসি শাড়ীর মতো
আগলে রাখতে হয়।

আমি অবাক হয়েছিলাম
আম্মার বিয়ের শাড়ীটাও বেনারসি ছিল
কিন্তু সেই বেনারসি-কে তিনি ভালোবাসার নাম দেননি
তুলে রেখেছিলেন অবশ্য আলমারিতে;
আম্মাকে জিজ্ঞেস করতে হবে,
উনি কি ভালোবাসার জন্যই আগলে রেখেছিলেন?
আমি জানি না।

আমি আগলে রাখিনি ওভাবে
এজন্যই বুঝি টিকলো না আমাদের ভালোবাসা!
আমি পাখির মতো উড়তে চেয়েছিলাম
স্বাধীন হতে চেয়েছিলাম
তুমি চেয়েছিলে?
বলোনি তো কখনো!
শুধু বলেছিলে, পারবো না ভালোবাসতে!

কত সহজেই না বলে ফেললে!
কই! ভালোবাসার শুরুটাতো এত সহজ ছিল না!
তবে শেষটা কেন?
আমার জন্য শুরুটা যত সহজ ছিল
শেষটা ততই কঠিন ছিলো, জানো?
আকাশ ভেঙ্গে পড়েনি মাথায়
তবে বুকের বাম পাঁজরটা ভেঙ্গে গিয়েছিলো
হৃৎপিণ্ড ফুলে ফুলে উঠছিলো।

কবিতার মতো হাতটা ধরে বলেছিলে,
তুই কি আমার দুঃখ হবি?
আমি একগাল হেসে বলেছিলাম,
ধ্যাত! দুঃখ হয় নাকি মানুষ!
এরপর যেদিন চলে গেলে
বার বার বলতে ইচ্ছা হচ্ছিলো,
এই! হাতটা ধরো, প্লিজ!
আমি হবো, তোমার দুঃখ!

হাতটা যেন আমার ছিলই না
শুনলোই না আমার কথা!
তোমার কথা শুনে স্থবির হয়ে গেল
আর তুমি চলে গেলে
গট গট করে হেঁটে চলে গেলে।

সেদিন থেকেই আমার শেষের শুরু
হাসিমুখে মেনে নিয়েছি আমি
তুমি পেছনে ফিরে তাকাবে না, পণ করেছিলে
আমি তাকাই, প্রতিদিন তাকাই, প্রতি মুহুর্তে তাকাই
তোমার কথা মিথ্যা প্রমাণ করে তাকাই।
তুমি বলেছিলে, এত যে নিষেধ করছো!
একদিন ঠিকই ভুলে যাবে আমায়!
মেয়েদের মনে থাকে না, জানো তো?
কষ্ট হয় ছেলেটার, প্রচন্ড কষ্ট!
তোমার হয়তো এক মিনিটের জন্য মনে পড়বে!
এরপর আর মনেই থাকবে না!
আমি অবাক হয়েছিলাম সেদিন,
ভালোবাসার আবার ছেলে-মেয়ে কিসে!
কষ্টের আবার দাঁড়িপাল্লা হয় নাকি!

তুমি কি দাঁড়িপাল্লার ভার কমিয়ে দিয়েছো?
আমারটা কমলো না কেন?
এক মিনিট যে সারাজীবন হয়ে যাবে
সেটা বুঝিনি কেন?
আবার কি তবে শেষের শুরু হলো?
প্রতিদিনই কি হয়?

আজ তবে যাই?
প্রশ্ন করলে ফুরাবে না কখনোই
শুরুর কখনো শেষ হয় না যে!

* লেখাটি মোটেও কোন কবিতা না। কবিতা লেখার সামর্থ্য আমার নেই। বিগত বিশ মিনিটের ভাবনার ফসল মাত্র। ধন্যবাদ :)
* বানান ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। আমি একবার লিখে ফেললে আর অপেক্ষা করতে পারি না এডিট করার জন্য :(
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×