রোদ পোহাক তোর হাত
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোদ পোহাক তোর হাত
তোর স্বপ্ন বালুর মাঠ
তুই চোখটা খুলে দেখ
তোর স্বপ্ন চোখে রোদ।
রোদ পোহাক তোর মন
তোর চিত্ত চিরন্তন
তুই সূর্যতে হাত পাত
তোর স্বপ্ন পুড়ে খাঁক।
তুই পাসনে সেথা ভয়
শুধু হাত পেতে তুই নে
তোর চোখের তারায় রাখ
তোর একলা চলার বে।
তবু ছাড়িস নে ওই হাত
তোর খেলাখেলির রাত
ওই দিনটাতে তোর জাত
শুধু রোদ পোহাক তোর হাত।
তারিখঃ ১১/১১/২০১৬
রোদের সাথে আমার নিত্যদিনের সম্পর্ক। মেঘ ভালো লাগে, রোদ বেশি ভালো লাগে। কারণ, সূর্য ভালো লাগে, ইকারুসের কাহিনী টানে। গতবছর ওইদিনটাতে কি ঘটেছিল মনে নেই, তবে অর্থটা এখনো অনুভব করি প্রচণ্ডভাবে। ওইদিন সরাসরি ইন্সটাগ্রামে ছবিসহ প্রকাশ করেছিলাম।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন