নেতা আসবেন ময়দানে, মঞ্চপাতা।
উত্তাল তরঙ্গে কাঁপছে ঢাকা
সুনামীর মত ভেসে এসেছে মানুষ রেসকোর্স ময়দানে
মানুষ আর মানুষ, শ্লোগানে শ্লোগানে মুখরিত।
হাজার বছর ধরে অধীর আগ্রহে প্রতিক্ষা করেছে জনতা
নেতার মুখে শুনবে তারা স্বাধীনতার কথা।
নেতার আসলেন, সাদা কাপড়ে মোড়ানো ডায়াচ।
কাল ফ্রেমের মোটা চশমা, ডায়াচে রাখা।
পরণে সাদামাটা সাদা পাঞ্জাবী,কাল মুজিব কোট,
ব্যাক ব্রাশ চুল বাতাসে নড়ছে।
নেতা জানে মানুষ কি চায়, পোড়খাওয়া মাটির মানুষ
প্রতিটি মানুষের নাড়ির খবর জানে।
আকাশের দিকে হাত,
তর্জনি নেড়ে গর্জে ঊঠে নেতার কণ্ঠ, ব্জ্রকণ্ঠ।
শব্দের গাঁথুনিতে মিশাইল ছোড়ে, রাওয়ালপিন্ডি।
কাঁপছে সমাবেশ, কাঁপছে পিন্ডির তকত আসন
কবির কন্ঠে কবিতা, বাজে রণধ্বনি,
এ জাতি রক্তদিতে জানে, সময় আছে সাবধান হও,
বাঙ্গালী মাথা নুয়াবার জাতি নয়।
অধীর হয়ে ঊঠছে সমাবেশ, নেতার কণ্ঠে শুনতে চায়
সেই অমোঘবাণী, এই বুঝি ঘোষনা দিবে স্বাধীনতার।
নেতার কোন তাড়াহুড়া নেই, ভয় নেই, নির্ভীক কণ্ঠে
প্রতিটি ছত্র বুঝিয়ে দিচ্ছেন, কার কি করণীয়, রণ কৌশল।
দায়িত্ব অর্পণ করে দিচ্ছেন, যেন মহানায়ক
যুদ্ধ ক্ষেত্রের ভবিষ্যৎ নকশা এঁকে দিচ্ছেন এক নান্দনিক ভঙ্গিমায়।
কেঊ কি দেখেছে, ইতিহাস কি সাক্ষ্য দেয়?
এমন রণ কৌশল, প্রকাশ্যে অথচ, প্রতিটি অক্ষর সত্য,
প্রতিরোধ, সংগ্রাম,যুদ্ধ।
জনতা ব্যস্ত ছিল একটা ঘোষণার জন্য,
অথচ হচ্ছেটা কি? নেতাতো বাতলে দিচ্ছেন যুদ্ধের কৌশল!
অবাক কান্ড।
কালের সেরা ভাষণ, ইতিহাসে অমর,
মহাকাব্য রচিত হয়, রেসকোর্স ময়দানে।
মানচিত্র বদলে যাবে, ভূমিষ্ঠ হবে, এক নয়া রাষ্ট্র,
ইতিহাস সাক্ষ্যদেয় হয়েছে তাই।
নেতার দেখানো পথে। আজ আমরা স্বাধীন।
৭/০৩/২০১৭
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


