আমি কিছুই বুঝতে পারছি না। সারাদিন ধরে চেষ্টা করে এইমাত্র "নতুন ব্লগ লিখুন" খুলতে সক্ষম হলাম। এখন আপনারাই বলুন আমাকে শুধু ধৈর্যশীল না বলে মহান-টহান টাইপের কিছু বলা যায় কি না। অন্য সব সাইট খুলছে, শুধু সামহোয়্যারেই মুশকিল। আমি কিন্তু হাল ছাড়ি নি। কেননা কবি বলেছেন -- একবার না পারিলে দেখ শতবার। আমি দেখতেই আছি।
আসল মুশকিলের কথা বলি নি। আমার এক বন্ধু ঢাকায় পড়ে, রমযানে তার নেত্রকোনা যাবার যাকে বলে কঠিন সিদ্ধান্ত ছিলো। আমি বললাম, 'নেত্র' মানে চোখ, আর 'কোনা' তো কোন, কাজেই সিলেটে আমার কাছে চলে এসো আর আমার চোখের কোনে তাকিয়ে দেখো, ব্রহ্মাণ্ড দেখতে পাও আর না পাও, দূরযাত্রার ভাড়ার মাইনেটা বাঁচবে। সে এলো, প্ল্যান মতো সারা মাস লেখালেখি করে কাটিয়ে দেবো বলে তৈরি হলাম। রাতে ঘুমানোর তো প্রশ্নই ওঠে না।
তার অনুশীলনটাকে আনন্দ আর উৎসাহে উসকে দেবো বলে সাহিত্যচর্চার উদ্যোগটা নিলাম ব্লগকেন্দ্রিক। (ব্লগ শব্দটা আমার পছন্দ না, 'সামহোয়্যারইনব্লগ' কথাটার মানেও বুঝতে পারছি না। কেউ বুঝিয়ে দিলে খুশি হবো।) অতএব ২ রমযান সামহোয়্যারে তার জন্যে সাইন আপ করলাম আহমদ আবদুল হালিম নামে। এখনো এখানে একসেস দেয়া হয় নি। কবে হবে সে-ও সামহোয়্যারওয়ালাদের মর্জি।
আবদুল হালিম এখানে ৩টি পোস্ট করেছে, দু'টো কবিতা আর একটি প্রবন্ধমতো। প্রথম পাতায় আসছে না বলে এখানে লিঙ্ক দিলাম। চট করে একটা কমেন্ট করে আসুন তো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




