somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে গ্যাস তুলে ধনী হবো, সে গ্যাসক্ষেত্রের মালিকানা কি আছে আমাদের?

১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমুদ্রে গ্যাসব্লক ইজারা নিয়ে ধুন্ধুমার তর্ক-বিতর্ক শেষ হওয়ার আগেই আর এক বিতর্ক শুরু হয়েছে। সমুদ্রে আমাদের হিস্যা নিয়েই এখন দেন-দরবারে নামতে হচ্ছে! এই 'দেন-দরবার'কে আবার সরকার বলছে 'আমাদের ন্যায্য হিস্যা পাওয়ার সুযোগ তৈরি হলো'! তার মানে কী দাঁড়ালো? আমাদের কি তাহলে আগে কোনো ন্যায্য হিস্যা চিহ্নিত ছিল না? আমরা কি তাহলে আন্দাজেই অন্ধকারে হাতড়ে হাতড়ে সমুদ্রে আমাদের অবস্থান নির্ণয় করে ফাঁকা বুলির ওপর কর্তৃত্ব কায়েম করে বসেছিলাম? কী আশ্চর্য! এ সংক্রান্ত একটি খবর দেখুন :
'সমুদ্রসীমা নিয়ে জাতিসংঘের সালিসি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার ফলে আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী বঙ্গোপসাগরে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার সুযোগ তৈরি হলো
জাতিসংঘ সমুদ্র আইন অনুযায়ী সমুদ্র কিনার থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত নিজস্ব সীমানা। এরপর ১৫০ নটিক্যাল মাইল মহিসোপান এলাকা। সরকারের এ সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক এম তামিম গতকাল বলেন, সরকার দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনেক আগেই নেয়া উচিত ছিল। তিনি বলেন, এখন পাশের দেশগুলো আর অবাধে অমীমাংসিত এলাকায় অনুসন্ধান কাজ করতে পারবে না। তাদেরও সমস্যা সমাধানে সালিসি আদালতে যেতে হবে। জাতিসংঘ সমুদ্র আইনের আর্টিক্যাল ৭৬ অনুযায়ী বাংলাদেশ সমুদ্র তটরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক জোন। এ অর্থনৈতিক জোন বাংলাদেশের এমনিতেই নিজস্ব এলাকা। কিন্তু এই জোনের পুরো এলাকায় বর্তমানে বাংলাদেশের কর্তৃত্ব নেই। প্রাথমিকভাবে এ এলাকায় অধিকার প্রতিষ্ঠার জন্যই সালিস আদালতে যাওয়া। এ অর্থনৈতিক জোনের পর আরো ১৫০ নটিক্যাল মাইল মহিসোপান এলাকা। এ এলাকায় দাবি প্রতিষ্ঠার জন্য ২০১১ সালের মধ্যে তথ্য-উপাত্তসহ জাতিসংঘে দাবি তুলবে বাংলাদেশ।'
অর্থাৎ যে কাজটি আমাদের আরো দুবছর আগেই করা উচিত ছিল সেটি আমরা এখন কেবল শুরু করতে যাচ্ছি। অথচ তার আগেই গ্যাসব্লক ইজারা থেকে শুরু করে কে কতো পার্সেন্ট হিস্যা পাবে তার ভাগবাটোয়ারা নিয়ে তোলপাড় চলে আসছে! এখন বাংলাদেশ কিভাবে দাবি জানাতে যাচ্ছে? সেই দাবির প্রেক্ষিতে তাকে কার কার সঙ্গে বিরোধে জড়াতে হবে সেটা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। এ প্রসঙ্গে বলা হচ্ছে :
'দীর্ঘ ৩৫ বছরেও সমুদ্রসীমা নিয়ে ভারত ও মায়ানমারের সঙ্গে বিরোধ মীমাংসার কোনো সমাধান না পেয়ে অবশেষে সালিসের পথে যাচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এবং মায়ানমারের রাষ্ট্রদূত উ ফায়ে থানোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে ডেকে এই সালিসের ব্যাপারটি জানানো হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে এই দুই দেশের দাবি করা সীমানায় বাংলাদেশের অধিকারের কথাও জানানো হয়েছে দুই দূতকে। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি গতকাল বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে প্রাপ্য সীমা নির্ধারণে দুই দূতকে নোটিশের মাধ্যমে বাংলাদেশের দাবি ও সালিসের ব্যাপারটি জানানো হয়েছে। তারা যেন আমাদের সমুদ্রসীমায় না প্রবেশ করে সেই ব্যাপারেও তাদের আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার সংসদে বলেন, যতো বাধা আসুক না কেন, সাগরে গ্যাস অনুসন্ধানের বিষয়ে সরকার অনড় থাকবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের ব্যাপারেও আশাবাদ প্রকাশ করেন তিনি। সংসদে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের একদিন পর গতকাল আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গোপসাগরে খনিজ সম্পদ অনুসন্ধানে জাতিসংঘে সালিসে যাওয়ার কথা জানালো। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, সমুদ্রসীমা নিয়ে ভারত ও মায়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য জাতিসংঘে সালিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। জাতিসংঘে সালিস জানালে দুই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হবে কিনা_ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, এই প্রক্রিয়ায় দেশগুলোর সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটবে না। বরং জাতিসংঘের তৎপরতায় আইনি পন্থায় চার থেকে পাঁচ বছরের মধ্যে নিজ নিজ সমুদ্রসীমানা নির্ধারণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ৰেত্রে সবার জন্যই দ্বিপক্ষীয় সমঝোতার পথও খোলা থাকছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, সাগরে গ্যাস অনুসন্ধানে যে দুটি বিদেশী কোম্পানির সঙ্গে আলোচনা চলছে তাদের বিরোধপূর্ণ এলাকা বাদ দিয়ে কাজ করতে বলা হয়েছে। আন্তর্জাতিক নিয়মানুসারে সালিস নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে ভারত ও মায়ানমারকে জবাব দিতে হবে। এরপর দুই দেশের সঙ্গে পৃথক শুনানির পর কোন দেশ কতোটা সমুদ্রসীমার মালিক তা নির্ধারণ হবে। পাঁচ সদস্যের সালিসি ট্রাইবু্যনালের জন্য বাংলাদেশ একজন বিশেষজ্ঞকে মনোনীত করেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমঝোতার দুটি পথ আছে। আলোচনার মাধ্যমে সমাধান এবং প্রয়োজনে আন্তর্জাতিক সমুদ্রসীমা আইন অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা। এ জন্য একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞকেও নিয়োগ দেয়া হয়েছে। ব্রিটিশ ওই আইনজীবীর নাম ভন লুই। আর সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখেই আলোচনার মধ্য দিয়ে সমুদ্রসীমা নিয়ে দেশ দুটির সঙ্গে বাংলাদেশের বিরোধ নিষ্পন্ন হবে বলে মনে করেন দীপু মনি।'
এদিকে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এক বিবৃতিতে জানান, সমুদ্রসীমা নিয়ে ১৯৮২ সালের জাতিসংঘ কনভেনশন অন দ্য ল অব সি (আনক্লস) অনুসারে বাংলাদেশ ভারত ও মায়ানমারের দাবির বিষয়ে আপত্তি তুলছে। বাংলাদেশ, ভারত ও মায়ানমার ১৯৮২-এর আইনকে স্বীকৃতি দিয়েছে জানিয়ে তিনি বলেন, এই আইনে স্বাৰরের ফলে বিরোধ নিষ্পত্তিতে এ সংক্রান্ত ট্রাইবু্যনালের নির্দেশ মানতে তিনটি দেশই বাধ্য (ভোরের কাগজ, ০৯.১০.২০০৯)।
এ হলো সরকারের সিদ্ধান্ত। এবার দেখা যাক এর পেছনের আসল ঘটনা কী? সরকার যেমনটি বলছে তাতে করে মনে হচ্ছে ব্যাপারটি বেশ সহজ-সরল! প্রতিবেশী দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রেখেই নাকি আমরা আমাদের ন্যায্য হিস্যা আদায় করতে সক্ষম হব! ভাবতে তো কোনো সমস্যা নেই, ভাবতে ভালোই লাগে। আসুন দেখা যাক সরকারের এই আপাত নিরাপদ এবং নিষ্কণ্টক ভাবনার সঙ্গে বাস্তবের মিল কতোটুকু।
গত ২৯ সেপ্টেম্বর ৫ নম্বর ব্লক নিয়ে চুক্তির উদ্দেশ্যে টালেস্নার সঙ্গে পেট্রোবাংলার প্রথম বৈঠক সম্পন্ন হয়, তারই খবর এসেছে ৩০ তারিখের পত্রিকায়। প্রথম আলো থেকে উদ্ধৃত : 'বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পেট্রোবাংলার সূত্র জানায়, তাদের সঙ্গে সঙ্গে যে ক্ষেত্রটির জন্য পিএসসি স্বাক্ষর হচ্ছে, সেই ক্ষেত্রভুক্ত এলাকা সম্পর্কে প্রতিবেশী মিয়ানমার কিংবা ভারতের আপত্তি রয়েছে, সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত সেখানে টালেস্না কোনো রকম কার্যক্রম চালাতে পারবে না।' বিষয়টি তাহলে কী দাঁড়ালো?
টালেস্না আর কনোকো ফিলিপস আমাদের হয়ে ভারত-মায়ানমারের বিরুদ্ধে ভীষণ লড়াই করে আমাদের সমুদ্রসীমা আদায় করে দেবে বলে যে স্বপ্ন দেখছিলাম_ তার কী হবে? তারা কি শুধু ভারত-মায়ানমারের আপত্তিহীন অংশেই অনুসন্ধান চালাবে? প্রথম আলো আর নিউ এজের খবরে তো তেমনটিই বলছে। আমরা কি মনে করি টালেস্না আমাদের হয়ে ভারত/মায়ানমারের সঙ্গে বসবে মুসাবিদা করতে? সকল মামলা মোকদ্দমা করে আমাদের ঘরে এসে ২০% গ্যাস দিয়ে যাবে? টালেস্না যতোই ভালোমানুষি ভাব দেখাক না কেন সে গুড়ে বালি! সে আশা নেই। বিরোধের মীমাংসা রাষ্ট্র ভার্সেস রাষ্ট্রের হয়। ফরেন কোম্পানিগুলো আপনার-আমার হয়ে মামলা মোকদ্দমা করতে আসবে না। করলেও তারা আমাদের স্বার্থ দেখবে না।
আসলেই তো তাই। আমরা আম-পাবলিক কি সুন্দর আরেকবার বোকা হলাম। শাসকগোষ্ঠীও কি সুন্দর আমাদের কতো কী বুঝালো_ আমরা বুঝলাম, কি সুন্দর সব স্বপ্ন দেখালো_ আমরা দেখলাম! আসলেই তো!
বাংলাদেশ সমুদ্রসীমা বিষয়ক টঘ ঈড়হভবৎবহপব ড়হ ঃযব খধ িড়ভ ঃযব ঝবধ ১৯৮২ (টঘঈখঙঝ ওওও) ২০০১ সালে অনুস্বাক্ষর করেছে, কিন্তু এখনো দাবি পেশ করেনি। নিয়মানুসারে টঘঈখঙঝ-এ স্বাটঘ ঈড়হভবৎবহপব ড়হ ঃযব খধ িড়ভ ঃযব ঝবধ ১৯৮২ (টঘঈখঙঝ ওওও) স্বাক্ষরের ১০ বছরের মধ্যে দাবি পেশ করতে হয়_ সে অনুযায়ী এখনো দেড়-দুই বছরের মতো সময় আছে, কিন্তু ভারত ও মায়ানমার বাংলাদেশের দুই প্রতিবেশী, এরই মধ্যে তাদের দাবি পেশ করায় এবং উভয়ের দাবিই বাংলাদেশের প্রত্যাশিত সমুদ্রসীমার মধ্যে অনুপ্রবেশ করায় বাংলাদেশের পৰে এ নিয়ে কালৰেপণ করার কোনো সুযোগ নেই। জানামতে ভারত বিগত ১১ মে, ২০০৯ জাতিসংঘের কাছে টঘঈখঙঝ ওওও-এর ধারা ৭৬-এর ৮ উপধারা অনুযায়ী বঙ্গোপসাগরে তার মহিসোপানের দাবি দাখিল করেছে। এবং মায়ানমার বিগত ৫ ডিসেম্বর, ২০০৮ জাতিসংঘের কাছে টঘঈখঙঝ ওওও-এর ধারা ৭৬-এর ৮ উপধারা অনুযায়ী বঙ্গোপসাগরে তার মহিসোপানের দাবি দাখিল করেছে। ভারত ও মায়ানমার উভয়ই টঘঈখঙঝ ওওও-এর ধারা ৭৬.৩, ৭৬.৪ (এ১, এ২ এবং বি), ৭৬.৫ ও ৭৬.৬ লঙ্ঘন করে অতল সমুদ্রের যথাক্রমে পূর্বদিকে এবং পশ্চিমে বাংলাদেশের পলি দ্বারা গঠিত মহিসোপানের ওপর দাবি জানিয়েছে যা গ্রহণযোগ্য নয়। আর এ কারণেই প্রয়োজন, টঘঈখঙঝ ওওও অনুসারে বাংলাদেশের দাবি জাতিসংঘে পেশ করা এবং ভারত ও মায়ানমারের দাবি নিয়ে বাংলাদেশের সুস্পষ্ট আপত্তির কথা জানান দেয়া। কেবল গ্যাসব্লকের মানচিত্র উপস্থাপন করা কোনোমতেই যথেষ্ট নয়_ টঘঈখঙঝ ওওও-এর কোনো কোনো ধারা মতে বাংলাদেশ তার দাবিটুকু পেশ করছে এবং কোনো কোনো ধারা মতে প্রতিবেশী রাষ্ট্রসমূহ বাংলাদেশের এ দাবিকৃত সমুদ্রে তাদের দাবি জানাতে পারে না_ সেগুলো উলেস্নখ না করলে, কোনোদিনই তার দাবি প্রতিষ্ঠিত করতে পারবে না; যতোই টালেস্না বা কনোকো ফিলিপসকে পিএসসির আওতায় চুক্তি করুক_ এমনকি সেটা ১০০% মালিকানায় ও ১০০% রপ্তানির সুযোগে ওদের হাতে তুলে দিলেও সম্ভব নয়।
ভারতের দাবি ও মায়ানমারের দাবিকৃত রেখা দুটোর মাঝে বাংলাদেশের ভাগে থাকে কতো অংশ? মানচিত্রে উলিস্নখিত অংশটুকু নিয়েই কি আমরা সন্তুষ্ট থাকবো? নতুন করে করা বাংলাদেশের গ্যাসব্লকের মানচিত্রটা দেখলে দেখা যাবে বাংলাদেশ যে অংশটুকু নির্ণয় করেছে সেই অংশটুকু বাংলাদেশ তার নিজের বলে প্রত্যাশা করে।
আমরা আমাদের গ্যাসব্লকের মানচিত্র করেছি, খুব ভালো_ কিন্তু আমাদের এই ব্লকগুলোর একটা বড় অংশই যে ভারত বা মায়ানমার বা ভারত ও মিয়ানমার দাবি করে আছে! টালেস্না ও কনোকো ফিলিপসের সঙ্গে পিএসসি চুক্তি করতে যাওয়া ব্লকগুলোর মধ্যে ৫ ও ১০ নং ব্লকের ভেতর দিয়ে ভারতের এবং ১১ ও ১০ নং ব্লকের ভেতর দিয়ে মায়ানমারের দাবিকৃত রেখাটি গিয়েছে। আগেই বলা হয়েছে_ ৫, ১০ এবং ১১ নং ব্লক তিনটির মধ্যে যে অংশে ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নেই সেই অংশে কেবল টালেস্না ও কনোকো ফিলিপসকে গ্যাস অনুসন্ধানের কার্যক্রম চালাতে বলা হয়েছে। এর মধ্য দিয়ে কি বরং বাংলাদেশ তার দাবি থেকে পিছিয়ে আসলো না? অদ্ভুত ব্যাপার হলো, এই তিনটি ব্লকের কেবল আংশিক দাবিই ভারত ও মায়ানমার করছে, অথচ গভীর সমুদ্রের ৯, ১২, ১৩, ১৪, ঃ ২৮_) অর্থাৎ ১৮টি ব্লকই হয় ভারত নতুবা মায়ানমার বা উভয়েই নিজের বলে দাবি করছে! সেগুলো নিয়ে এখন পর্যন্ত আমাদের সরকার বাহাদুরের কোনো রা নেই! তারা ব্যস্ত_ বিদেশী মোড়লদের কাছে আমাদের ভাগের নিশ্চিত অংশগুলোও যেনতেন প্রকারে তুলে দেয়ার কাজে! আর তা করার জন্য 'যে কোনো বাধাও তারা মোকাবেলা' করতে প্রস্তুত!
বাংলাদেশের আগেই ভারত ও মায়ানমার তাদের দাবি পেশ করায় শুধু নয়, ভৌগোলিক অবস্থানগত দিক দিয়েও বাংলাদেশ কিছুটা কোণঠাসা অবস্থানে আছে। ভারত ও মায়ানমারের ভূখণ্ড যথাক্রমে পশ্চিমে ও পূর্বে উভয়ই বাংলাদেশের উজানে অর্থাৎ দৰিণে হওয়ায়, বাংলাদেশ সরাসরি দৰিণ বরাবর সমুদ্রসীমা দাবি করতে গেলে ভারতও তার দৰিণ-পূর্ব বরাবর এবং মায়ানমারও তার দৰিণ-পশ্চিম বরাবর দাবি করতে পারে এবং করেছেও সেরকমই। এই হলো প্রকৃত অবস্থা! এই অবস্থার প্রেৰিতেও যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন_ 'গ্যাস উত্তোলনে যতো বাধাই আসুক, দেশের উন্নয়নে সরকার যা করা দরকার তা-ই করবে'। একটি মহল গ্যাস উত্তোলনে বাধা দিচ্ছে এই অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, 'তারা দেশের উন্নয়ন চায় না বলেই এই বাধা। তবে যতো বাধাই আসুক নতুন গ্যাসৰেত্র আবিষ্কার, খনন ও উত্তোলনের কাজ অব্যাহত রাখব।' প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বলেন, দেশের উন্নয়নই আমাদের লৰ্য। এ লৰ্যে নতুন গ্যাসকূপ খনন ও উত্তোলনে নতুন চুক্তিসহ সার্বিক কার্যক্রম অব্যাহত রাখবে সরকার। এতে যারা বাধা দিচ্ছেন তারা গ্যাস উত্তোলনের মাধ্যমে বিদু্যৎ উৎপাদন হোক, শিল্পকারখানার প্রসার ঘটুক তা চান না।'
এখানে বাধা দেয়ার বা গ্যাসব্লক ইজারা দেয়ার বিরোধিতাকারীদেরই বা কী করার আছে? আমরা একবার বলছি_ টালেস্না আর কনোকো ফিলিপস আমাদের হয়ে ভারত-মায়ানমারের বিরুদ্ধে ভীষণ লড়াই করে আমাদের সমুদ্রসীমা আদায় করে দেবে। আবার বলছি_ তারা শুধু ভারত-মায়ানমারের আপত্তিহীন অংশেই অনুসন্ধান চালাবে!
গ্যাসব্লক নিয়ে আমাদের দাবি, আমাদের হিস্যা, আমাদের অধিকারের প্রশ্নগুলো অমীমাংসিত রেখে ৮০% আর ২০% এর গায়েবি খোয়াবে আম-জনতা হয়তো বিভ্রান্ত অথবা পুলকিতও হতে পারে, কিন্তু আখেরে দেশের কতোটুকু লাভ বা আয় সেটা নির্ধারণের এখনো যে ঢের বাকি তা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে। সরকারের উচিত হবে এই বিষয়ে (লিজ দেয়া) খুব তাড়াহুড়া না করে ধীরেসুস্থে নতুন করে ভাবা এবং সেই ভাবনা অনুযায়ী নতুন পরিকল্পনা নেয়া। তা নিতে যদি আরো দুবছর বেশি সময় লাগে তো ৰতি কি? আমাদের লাভের অংশে, আমাদের হিস্যার প্রশ্নে না হয় আরো দুবছর অপেৰাই করলাম। রাজনৈতিক আবেগ আর আন্তর্জাতিক দরকষাকষি যে এক নয় তা ভারত-মায়ানমারের আপত্তি উত্থাপন করা দেখেই শেখা উচিত। আর এই সমগ্র ব্যাপারটি যে আমাদের এখনকারই বিষয় নয়, বরং দেশের পরবর্তী বংশধরদের অস্তিত্ব আর বাঁচা-মরার প্রশ্ন সেটা যেন আমাদের সরকার এবং তার কর্মকর্তারা ভুলে না যান সে আশাটুকু নিশ্চয়ই করতে পারি।

মূল্যবান মনে হওয়ায় প্রতিবেদনটি উদ্ধৃত করলাম। সূত্র : ভোরের কাগজ।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×