somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

₪ সর্বজনীন সার্বজনীন ₪

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘সর্বজনীন’ শুদ্ধ। ‘সার্বজনীন’ গ্রাহ্য। গঠন – সর্ব + জন = সর্বজন + ঈন = সর্বজনীন। অর্থ – সকলের জন্য (কৃত, উদ্দিষ্ট, অনুষ্ঠিত, উপযোগী)। ‘ঈন’ একটি প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। কেউ কেউ বলেন, ‘ঈন’ প্রত্যয় যোগ হলে শব্দের আদ্যস্বরের বৃদ্ধি হয় না। তাই সর্বজন + ঈন = সর্বজনীন শুদ্ধ, সার্বজনীন ভুল। কিন্তু এ ধারণা অপূর্ণ। কেননা সংস্কৃত ‘ঈন’ প্রত্যয় একটি নয়, দুটি। একটি যোগ হলে আদ্যস্বরের বৃদ্ধি হয় না, আরটিতে হয়। সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর ‘ভাষা-প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’-এ ৮৭টি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের তালিকা দিয়েছেন। তাতে ‘ঈন’ দু বার, ৩৬ ও ৩৭ নম্বরে। হুবহু উদ্ধৃত করি:

[৩৬] “-ঈন” [১] [খ]: “কুল—কুলীন; সর্বজনীন, বিশ্বজনীন”।
[৩৭] “-ঈন” [২] [খঞ]: “সার্বজনীন, বৈশ্বজনীন”।

মৃত সংস্কৃত ভাষার কবরে এই দুই ‘ঈন’-এর অর্থগত সূক্ষ্ম কোনো পার্থক্য ঢাকা পড়ে থাকলে থাকতেও পারে, তবে খোঁড়াখুঁড়ি করে কেউ তা উদ্ধার করেছেন বলে শুনি নি। অনুমান করি, পার্থক্যটা ‘দ্বারা’ ও ‘জন্য’-এর মতো কিছু। আসলে আমাদের দরকার হলো ‘সর্বজন’-এর বিশেষণ বানানো। ‘সর্বজনীন’ বললে সেটি হয়ে যাচ্ছে। অতএব ‘সার্বজনীন’ বলে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এ কারণেই অধিকাংশ আধুনিক অভিধানে ‘সার্বজনীন’ শব্দটি নেই, আছে সর্বজনীন। কোনো কোনো অভিধানে ‘সর্বজনীন’-এর একই ভুক্তিতে ‘সর্বজনহিতকর’ ও ‘বারোয়ারি’ এই দুই অর্থ জুড়ে দেওয়া হয়েছে। আমরা এ দ্বিবিধ অর্থেই ‘সর্বজনীন’ শব্দটি ব্যবহার করতে পারি। কিংবা অন্যভাবে বানাতে পারি বিশেষণ, যেমন: সার্বজন, সার্বজনিক (এখানে আদ্যস্বরে বৃদ্ধি জরুরি)। আধুনিক বাঙলায় ‘বৈশ্বজনীন’ শব্দটি কাউকে লিখতে দেখি না, ‘বিশ্বজনীন’-এর চেয়ে তার অর্থবৃদ্ধি বা অর্থভেদ কোনখানে তা নিয়েও তর্ক করতে দেখি না। তেমনি যাঁরা ‘আভ্যন্তরীণ’ লেখেন তাঁরা ‘অভ্যন্তরীণ’-এর বেশি কী বোঝাতে চান কখনো খোলাসা করেন না। খামাখাই ঝামেলা বাড়ান ‘সার্বজনীন’ টেনে। এই ঝামেলা দূর হোক। “সর্বজনীন” সকলের হোক!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×