অনেক দিন থেকেই লিখবো-লিখবো ভাবছিলাম।এর আগে দুইবার "নিক" নেয়ার চেষ্টাও করেছি কিন্ত প্রযুক্তিগত জটিলতায় শেষপর্যন্ত তা আর হয়ে ওঠেনি।"বারে বার,তিন বার"-এর চেষ্টায় যখন সফল হলাম তখন কিছু একটা লিখেই যাই।
দেখতে-দেখতে ব্লগের সাথে প্রেম-পরিচয়ের বছপুর্তি হয়ে গেছে(ইশ! বছরপূর্তি উপলক্ষে একটা পোষ্ট দিলেই একটা সিরিয়াস প্রেমিক টাইপ ভাব চলে আসত।)
ব্লগের সাথের প্রথম পরিচয় "আরিফ জেবতিক"-এর সেই লেজেন্ড পোষ্ট "সাড়ে সাত হাজারের ভেলরী,আড়াই লাখের সফি সামী আর দুই পয়সার আমরা"-এর মাধ্যমে।আমি কোন-এক বিশ্ববিদ্যালের কোন-এক মেইল-গ্রুপের সদস্য; সেখানকার এক সভ্য( যিনি "সামহ্যোয়ারের একজন নামকরা ব্লগারও বটে) পোষ্টটি "লিঙ্ক" করে দিলে, সেই লিঙ্কের সুত্র ধরেই ব্লগের সাথে প্রথম দর্শন। এবং প্রথম দর্শনেই কাত্। ধন্যবাদ "জেবতিক" ভাইকে(ভদ্রলোককে আমার চর্মচক্ষুতে দেখার সৌভাগ্য হয়েছে অন্তত প্রথম ব্লগ লেখার আগে।)।ধন্যবাদ সেই অনুল্লেখ্য(ইচ্ছাকৃত!) ব্লগার-কে।
কি লিখব, কি লিখব ভাবতে-ভাবতে বেশ কয়েকটা লাইন লিখে ফেললাম।
ভবিষ্যতে লেখার (মানে সবাইকে বিরক্ত!) ইচ্ছায়, আজ এখানেই টা-টা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


