somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক অজ্ঞ্যাত আত্মহত্যা

১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না। তার মরে যাওয়া কিংবা আত্মহত্যার সংবাদ কোনো জাতীয় দৈনিকে আসেনি; আঞ্চলিক পত্রিকাগূলোতে আসলেও আসতে পারে। যে দেশে, যে সমাজে, যে রাষ্ট্রে প্রতিদিন অসংখ্যা মানুষ মারা যায় অনাহারে, রাষ্ট্রীয় অথবা ক্ষমতাসীনদের নির্যাতনে,অবহেলায়,আমাদের উদাসীন্যে, সেখানে কোন এক জেলা শহরের নিভৃতপল্লীর কেঊ শখ করে মারা গেলে তার খবর কেউবা রাখে?

সে আমাদের গ্রামের ছেলে। আমার চেয়ে বয়সে ৬-৭ বছরের বড়ো।আমার দাদার সময়ে -তাদের ও আমাদের পরিবার কাছাকাছি আত্মীয় আর এই সময়ের “দূর সম্পর্কের” আত্মীয়।কারনটা অবশ্য অর্থনৈতিক। তাদের পরিবারে অনেক সদস্য, তাদের সবাইকে দাখিলী মাদ্রাসায় পড়েছে;পড়তে হয়েছে। কারনটা ধর্মীয় নয়, অর্থনৈতিক অবশ্যই।মাদ্রাসা শিক্ষার প্রভাবে, এলাকার মাদ্রাসা প্রিন্সিপাল্‌দের(যারা জামায়াতের আঞ্চলিক বিভিন্ন পর্যায়ের হর্তাকর্তা) আধিপত্যে, কিংবা টিকে থাকার মত একটি চাকরির আশায় সে “জামায়াত” করত।কিন্তু আমি তাকে “ঘৃনা” না হলেও অপছন্দ করতাম করতাম।যদিও গ্রামে যাওয়া হয়নি বহুদিন, গেলেও তার সাথে কথা হয়েছে কালে-ভদ্রে।তারপরও তাকে দূরে থেকে হলেও আমি অপছন্দ করতাম। যদিওবা জানতাম, তার বয়সীরা “বি,এন,পি-আওয়ামিলীগ” করে তারই মতো একটি ভালো চাকরির আশায় কিংবা হাতে “পাওয়ার” পাবার লোভে।

না, সে কোনো চাকরি পাইনি । তার জামাতী আদর্শের বা আনুগত্যের চেয়ে তার শিক্ষাগত যোগ্যতা (যদিও সে মাদ্রাসাশিক্ষার সর্বোচ্চ ডিগ্রী “টাইটেল” পাস করেছিলো), জামাতী এস্‌টাব্লিশমেন্ট-এর কাছে বড় হয়ে দেখা দিয়েছিলো।দাখেলী মাদ্রাসার আবরী-ফারশি পড়া আনস্মার্ট ছেলেদের চেয়ে “মানারাত ইন্টারন্যাশনাল” কিংবা ইস্‌লামিক ইউনিভার্সিটি অফ চিটাগঙ্গে পড়া ইংরেজিতে পারদর্শী চটপটে ছেলে-মেয়েরা তাদের কাছে অনেক বেশি আকর্ষনীয়। এই ক্ষেত্রে জামায়াত অত্যান্ত সেক্যুলার,বহুজাতিক কোম্পানিগুলোর সম-মাপকাঠিতে।তাই শত-শত জামায়াত সংশ্লিষ্টরা “ইসলামী ব্যাংক”-এ চাকুরী পেলেও তার ভাগ্যে কিছুই জ়োটেনি।এখানে-ওখানে স্বল্পবেতনের অস্থায়ী চাকরি তার ভাগ্যে কয়েকটা জুটেছিল বটে।কোন হাইস্কুল কিং বা মাদ্রাসায় কোন শিক্ষিকা মাতৃকালীন ছুটিতে গেলে সে তার পরিবর্তে “প্রক্সি” দিতো।

সে দ্রুত বয়স্ক হয়ে যাচ্ছিলো।সে দ্রুত বিবাহ করতে চাচ্ছিল্লো। কিন্তু উপার্জনহীন, মাদ্রাসা শিক্ষিত, প্রায় বেকার এক ছেলের সাথে কোন পিতা তার মেয়েকে বিয়ে দেবে বলুন? উপরন্তু সে ছিলো ঘোর কৃষ্ণ-বর্ণ এবং কেশহীন মস্তকধারী।

হতাশা, ব্যার্থতা, বেকারত্ব- এই শব্দগুলোর সাথে কেন জানি আমি শুধু শহুরে মধ্যবিত্তের যোগসুত্র খুঁজে পাই। “আত্মহত্যা সে তো একটা ফ্যাশন”, “ইম্ম্যাচুউর্‌ড মেন্টালিটির অপ্রত্যাবনযোগ্য আবেগী বহিঃপ্রকাশ”।মাঝে-মাঝে কৃষক-শ্রমিক-গার্মেন্টস্‌ শ্রমিকদের আত্মহত্যার খবর পত্রিকায় দেখি বটে তারপরেও আমাদের অন্ততঃ আমার ধারনার তেমন কোন পরিবর্তন ঘটেনা।

এই “আত্মহত্যা” টি আমার ভেতরে কোন পরিবর্তন আনতে পারবে? আমি কি আদৌ বুঝতে পারবো “হতাশা কিংবা বেকারত্ব্ব” কত ব্যাপকমাত্রায় এই দেশের প্রতিটি জনপদে, শহুরে কি গ্রামে ছড়িয়ে পড়ছে? ব্যার্থতার যাতনা কত তীব্র হলে এক ধর্মনিষ্ট যুবক আত্মহত্যা করে যেখানে তার পবিত্র ধর্মগ্রন্থ বলছে “আত্মহত্যা মহাপাপ”।
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×