somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাকে নিয়ে দীর্ঘশ্বাস

০২ রা অক্টোবর, ২০০৬ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[1]
দোলনচাঁপা আমার ভীষন প্রিয় ।
ভেজা পাঁপড়ি গুলো যেন প্রেমিকার চিঠি।
ঠিক এই মুহুর্তে অবশ্য আর কোন প্রেমিকার মুখ মনে পড়েনা।
কেবল বাসি দোলনচাঁপার ঘ্রানের মতো আমার শৈশব ফিরে ফিরে আসে।

বসত-ভিটার অাঁচল ভিজিয়ে ছল ছল বয়ে যায় এক নদী। আমি আমার মায়ের কোলে চরে আরো কত পথ ঘুরে ঘুরে এসে বসত গড়ি এই নদী তীরে।
মাথার উপর এক বিশাল শূন্যতা। নাম তার আকাশ। রং তার নীল। এখানে সূর্য উঠেনা। সূর্য আসে সাতটি ঘোড়ার রথে চড়ে।

উনুনে হাড়ি চাপিয়ে ধোঁয়া আর আগুনের মাঝে সারাদিন বসে থাকে মা। হাড়িতে কেবল জল ফোটে টগবগ সারাদিন। আমার পেটে ক্ষিধে ফোটে টগবগ সারাদিন। ক্ষিধের চোটে কান্না আসে। জল ভর্তি হাড়ি থেকে কেবল ধোঁয়া বেরোয়। ভাত নয়।

অবশ্য কোন কোন রাতে এসে হাজির হন কোন কোন খলিফা। মা তখন জোর করে অন্ধকারে আমাকে খেলতে পাঠায়। খেলা শেষে ফিরে এসে দেখি হাড়িভরা সাদা সাদা ভাত। দোলন চাঁপা ফুলের মত সাদা। আর দেখি মায়ের শাড়ী ভরা লাল লাল দাগ। রক্তের মত লাল।

মা নিজ থেকে বলে- 'ভয় পাসনে খোকা, ওটা ভাতের দাম'

তারপর মা অনেকক্ষন নদীর জলে ডুবে থাকে।
অনেকক্ষন পরে উঠে এসে ব েল--
:বলতো খোকা নদী কোথায় যায়?
: কোথায় যায় মা?
: নদী সমুদ্্রে যায় রে ছেলে ।
:সমুদ্্র কি মা?
:যে সব পাপ ধোয়ে নেয়, সবার সব পাওনা
পাওনা ফিরিয়ে দেয় ।
: আমি বড় হয়ে সমুদ্্র হবো মা ................


[2]
ইদানিং আরেক হাসান, হাসানের ছায়া প্রায়শ:আমাকে চোখ রাঙায়।
: আজকাল বড় বিশ্রীভাবে তুমি নিজেকে গুটিয়ে
নিচ্ছো ।
: হ্যাঁ নিচ্ছি। মনে হয় আর মানুষ নেই । গুটি
পোকা হয়ে যাচ্ছি ।
: এসবের কোন মানে হয় না !
: হয়তো হয়, হয়তো হয় না ।

আমি আয়নায় নিজের চেহারা দেখি। ঠোঁটের কোনে ক্রুর হাসি যেন শয়তানের উল্লাস। নিজের কাছেই নিজেকে বড় অচেনা মনে হয়। আমার নির্মোহতার ছায়ায় প্রতীতির লাশ।
: আশ্চর্য! মেয়েটা তোমাকে সব দিয়ে যাচ্ছে। অথচ
তুমি তার কেউ না ।

আমি বেশ জোর গলায় নিজেকে শুনিয়ে শুনিয়ে বলি
" আসলে আজকাল আমি কোন কিছুতেই আগ্রহ
পাই না। না ভালবাসায়, না ঘৃনায়! সব সম্পর্ক
গুলো বিমূর্ত মনে হয় । আছে , অথচ নেই ...."

: ছি -তুমি এরকম। বিশাস হয় না!
আামি এবার হাতের কব্জি ঘুরিয়ে নিজের কাঁধে রাখি। বলি
: বিশ্বাস করতে শেখো। ঐ তাকিয়ে দেখো
গাছের পাতাগুলো সব ক্রমশঃ হলুদ ।
লোভাতুর নদীর জলে ভাসমান মাটির প্রদীপ,
সাতটি সুরের ছিদ্্র, ভালোবাসার মগ্ন ধ্যান....

আরেক হাসান, হাসানের ছায়া এবার অাঁতকে উঠে। চিৎকার করে বলে--
:থামাও এসব। আমার খুব কষ্ট হচ্ছে ।
:আমারো হয়। খুব কষ্ট হয় রে! বিশ্বাসে
অনুভবে, প্রতীতি তে ...

[3]
নদীর নাম স্বপ্নভূক।

আমি বসে থাকি তার তীরে। নদীর জলে পাপ দেখি। ভাসমান পাপ, সমুদ্্রগামী পাপ।
লাল, নীল, হলুদ।

আমারতো সমুদ্্র হবার কথা। সব পাপ মুছে দেবার, সব পাওনা ফিরিয়ে দেবার আশৈশব প্রস্তুতি আমার।
কিন্তু ভাল্লাাগেনা।

জলের ছায়াকে বলি---
:আচ্ছা জীবনটাকে বদলে ফেলা যায় না?
:হ্যাঁ যায় ইচ্ছে করলেই বদলে ফেলা যায় ।
:তাহলে চলো!
:কোথায়?
: তুমি তোমার পরিনতিকে অস্বীকার করো।
আমিও সমুদ্্র হবার বদলে উজান হেঁটে চলে
যাবো উৎস মুখে।
: কেন?
: আমি আসলে সব কিছুর ূরুটা দেখতে চাচ্ছি ।

মাঘী পূর্ণিমার রাত শেষ হতে থাকে। আমি বসে থাকি একা। দেখি ভোরের একটু আগে আমার মা এর মতো অন্য কেউ আবারো ভেজেন জলজ অনুতাপে।
পাপ ভেসে যায়।
আমিও ভাসতে থাকি ক্যানাবিস এর ধোঁয়ায়,উজান কিংবা ভাটিতে ।।


ছবিসূত্র : নেট
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

×