somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

। । ফুরালো আরণ্যক দিন , ডেকেছে নগর নটী । ।

১২ ই মার্চ, ২০০৭ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






সে অর্থে আমার কখনোই নাগরিক হয়ে উঠা হয়নি ।
বছর পনেরো আগে কলেজ শেষ করে বন্ধুরা কেউ কেউ হলো নাগরিক, তারা বিশ্ববিদ্যালয়ে গেলো । ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, কেউ রাজনীতি করবে, কেউ নাটক করবে, কেউ কবিতা লিখবে । যা কিছু হতে হবে, যা কিছু করতে হবে তার জন্য নাগরিক হতেই হয় ।
আমার হয় নি নাগরিক হওয়া । আঁকড়ে থেকেছি ছোট্ট প্রি য় শহর । হ্যাঁ শুনেছি বিশাল সব অট্টালিকা গড়ে আমাদের ছোট্ট মেয়েটাকে ও নাকি বেশ নগর নটীর চেহারা দেয়া হয়েছে আজকাল । সেকালে কিন্তু কীনব্রিজে কবিতার মতো আশ্চর্য সুন্দর সুযের্াদয় হতো , আর একটি কিশোর, একলা কিশোর গুনগুনিয়ে কবিতা ভাজতো [গাঢ়] ভালোবাসা মানে সকালবেলার শহর সিলেট [/গাঢ়]!

তারপরে কেউ কেউ ভারতে গেলো চাকরীর বাজারে আরেকটু দাম বাড়ানোর জন্য । গেলাম আমি ও । লোকজন ব্যাঙ্গালোর যায়, মাদ্্রাজ যায়, নিদেনপক্ষে যায় কলকাতায় । আমি হরিদাস যাই সাতহাজার ফুট উপরে মেঘেদের বাড়ী মেঘালয়ে । উপরে উঠতে উঠতে মাথা নীচু করে দেখি থোকা থোকা মেঘ । শহর শিলংয়ের পাহাড়ী সড়কে হাঁটতে হাঁটতে আমি হাতের মুঠোয় পুরি মেঘ, আমি হাত দিয়ে ছুঁই রংধনু । আমি প্রান দিয়ে স্পর্শ করি মেঘর মতোই অনুভূতিময় মানুষ গুলোকে ।

তারপর বিলেত এসে লোকজন লন্ডনী হয় । না হলে অন্ত:ত বার্মিংহাম, মানচেষ্টার । নগরে অনেক আলো, অনেক ঝিলিক, অনেক ফোয়ারা । আমাকে টানেনা কেনো জানি কোনোদিনই । আমি পালিয়ে যাই স্কটল্যান্ডের কোনো এক অখ্যাত ছোট শহরে । সেই শহরে এক চিলতে সাগর, এক টুকরো পাহাড়, এক আলিংগন ভরা প্রানময় মানুষ সকল ।

হায় ফুরায় সেই দিন ।
আরন্যক জীবনে ঘ্রান থাকে, স্পর্শ থাকে ,থাকেনা ক্যারিয়ার থাকেনা আরো বেশী বেশী উপার্জনের সুযোগ । ঠান্ডা বাতাস আর ঝলমলে রোদ আমাকে বলে ' থেকে যাও চিরতরে' ।
থাকা হয়না । নগর নটীর ডাক । এমনই তীব্র , এমনই প্রয়োজনীয় উপেক্ষার সাধ জাগে, সাধ্য ফুরোয় এ বেলা ।

*******************************************

[গাঢ়]
এই অপ্রয়োজনীয় লেখাটা কেউ পড়ে ফেললে, তাঁর জন্য থাকলো একটা প্রয়োজনীয় গান [/গাঢ়]
[link|http://www.esnips.com/doc/5d78ab69-212d-4b1d-8554-404b84939807/09._Amar_choti|GB Lv
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×