আজ আমার মনটা বড্ড খারাপ। আমি যেখানটায় চাকরী করি সে কম্পাউন্ডের ভিতরে বেশ কিছু গবাদি পশু রয়েছে। তার মধ্যে একটি গরু গত শুক্রবার একটি সুন্দর ষাড় বাচ্চা প্রসব করে, এতে আমরা সকলেই অনেক খুশী হই। বাচ্চাটি দেখতে সুন্দর। কিন্তু বাচ্চা প্রসব করার একদিন পর মা গরুটি আকষ্মিক অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং তার ঠিক একদিন পরে অর্থাৎ আজ সকালে আরেকটি গাভী তার তিন মাসের বাচ্চা রেখে হঠাৎ পুর্বের মারা যাওয়া গরুটির ন্যায় অসুস্থ হয়ে পড়ে। অনেক চেষ্টা করার পরও তার অবস্থার কোন উন্নতি না দেখে সকলে মিলে সিদ্ধান্ত নেয় গাভীটিকে জবেহ্ করার। এতে আমিও সবার সাথে মত দিয়েছিলাম। কিন্তু গাভীটিকে যখন জবেহ্ করা হচ্ছিল তখল আমি পাশে দাড়িয়ে ছিলাম এবং বাচ্চাটি দুর থেকে তার মায়ের জন্য চিৎকার করছিল তখন আমি আর সহ্য করতে পারছিলামনা। অনেকক্ষণ কেঁদেছি, নিজেকে শান্তনা দিতে পারিনি। পরে অফিসের সব কলিগরা এসে আমাকে শান্তনা দিলেন। গত রাতে প্রথম গরুটি মারা যাওয়ার পর রাতে একফোটাও ঘুম হয়নি আর আজ . . . . । একটি অসুস্থ এবং মা গরুকে মরতে দেখে আমি কেমন ছটফট করেছি। কিন্তু যারা মানুষ জবেহ্ করে তারা কিভাবে এত্তবড় জঘন্নতম কাজ করে, আমার ছোট্ট মস্তিকে ঢোকেনা। যারা মানুষ খুন করে তারা পৃথিবীর সর্বনিকৃষ্ট পশু বলে আমার মনে হয়।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।