somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতির প্রত্যাশা আজ আপনাদের কাছে

৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভিনন্দন জানাচ্ছি নির্বাচনে জয়ী হওয়া সকল প্রার্থীকে। এবং সেই সাথে আরও অভিনন্দন জানাচ্ছি সকলকে যারা অক্লান্ত পরিশ্রম করে এরকম একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দিন রাত কাজ করে গেছেন এবং সাধুবাদ জানাতে চাই তাদেরকে যারা তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে জয়ী করেছেন। আমরা জাতী হিসেবে অনেক সহনশীল ও ধৈর্য্যশীল। তাই সময় এসেছে তা প্রমাণ করবার। আমাদের সকলের প্রত্যাশা যারা নব নির্বাচিত হয়েছেন এবং আগামী কেয়েকদিনের মধ্যে সংসদে আসন গ্রহন করবেন তারা সকলে মিলে যেন সংসদকে আরও কার্যকর করে তুলেন। এবারের নির্বাচনে যেমন স্বাধীনতার পরের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে তেমন সংসদের তার প্রমান দিতে হবে। এবং নব গঠিত সরকারকে আমি আমাদের সকল ব্লগারদের (যারা আমার সাথে একমত) পক্ষ থেকে অনুরোধ করছি যে, পূর্বে সংসদে যেমন সরকার পক্ষের সাংসদরা ছাড়া অন্যান্য দলের সাংসদরা তেমন সুযোগ কথা বলার পাননি বলে যে অভিযোগ রয়েছে সে সকল অভাব অভিযোগ যেন আমরা আর না দেখি সে প্রত্যাশাই করবো। সরকারী বিভিন্ন স্যান্ডিং কমিটিতে বিরোধী দলের সংসদদের রাখার আহব্বান জানাচ্ছি। জাতি আপনাদের তাদের যে প্রত্যাশার জন্য নির্বাচন করে সংসদে পাঠিয়েছেন আশা করি তার শতভাগ প্রতিফলন আমরা দেখতে পাব। একজন রাজনৈতিক সরকার-ই পারে একটি দেশের আমুল পরিবর্তন আনতে এবং সর্বপরি দূর্নীতি বন্ধ করতে। বাংলাদেশের নাম বিশ্বের দূর্নীতির তালিকা থেকে চিরতরে মূছে ফেলতে হবে আপনাদেরকেই। পূর্বের সব মন্ত্রী আমলারা যে ভাবে নিজের আখের গুছিয়েছেন তার পুনরাবৃত্তি যেন না ঘটে তার দিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনারা শুরুটা করলে আমার বিশ্বাস সারা দেশবাসী আপনাদের সাথে থাকবে। বিগত দিনগুলোতে রাজনীতির যে জঘন্য সংজ্ঞা বাংলাদেশে তৈরী হয়েছে তা পরিবর্তন করার গুরু দায়িত্ব আপনাদের উপর । মনে রাখবেন এখন সাধারণ জনগণ কিন্তু অনেক সচেতন। বিগতর সরকারের ক্ষমতার অপব্যবহারের যে শান্তি জনগণ তাদরে দিয়েছে তার পুনরাবৃত্তি আপনাদের ঘটতের পারে যদি আপনারা জনগণের কথা মনে না রাখেন। আমি এ ধরনের লেখা জীবনে এই প্রথম লিখছি, আমি জানি আমি কোথাও আমার কথাগুলোকে গুছিয়ে লিখতে পারিনি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
এম.এ. হাসিম
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×