somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বব্যাংকের গাইডলাইনের অপেক্ষায় দুদক

১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিব বিন শহিদ, প্রাইমখবর

ঢাকা: বিশ্বব্যাংকের গাইডলাইন পাওয়া মাত্রই আলোচিত পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ নিয়ে দ্বিতীয় পর্যায়ের অনুসন্ধানের কাজ শুরু করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অচিরেই বিশ্বব্যাংকের গাইডলাইন পাওয়ার আশা করছে সংশ্লিষ্ট সংস্থাটি।

দুদক সূত্র জানায়, কমিশন পদ্মা সেতুতে দুর্নীতি অনুসন্ধানের ভবিষ্যৎ রূপরেখা বিশ্বব্যাংকে জানিয়েছে। আর সে অনুসারেই কমিশন তার অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। বিশ্বব্যাংকের দেওয়া গাইডলাইন অনুসারে পদ্মা সেতু ইস্যুতে পুনরায় জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, অচিরেই বিশ্বব্যাংকের গাইডলাইন পেতে যাচ্ছে দুদক। গাইডলাইনে দুর্নীতির অনুসন্ধান কীভাবে হবে তার ভবিষ্যৎ রূপরেখা দেওয়া থাকবে। বিশ্বব্যাংকের গঠিত বিশেষজ্ঞ প্যানেলের মতামত ও সিদ্ধান্তও জানানো হবে।

ইতোমধ্যে বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি এ্যালেন গোল্ডষ্টেইন পদ্মা সেতু ইস্যুতে দুদক ও বিশ্বব্যাংকের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন এবং পরবর্তীতে পদ্মা সেতুতে দুর্নীতির অনুসন্ধান কাজ ও অর্থায়ন একত্রে হবে বলেও ঘোষণা দিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন প্রাইমখবর ডটকমকে বলেন, “পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য বিশ্বব্যাংকের দেয়া পরামর্শ বা গাইডলাইন দ্রুত পাবো বলে আশা করছি। বিশ্বব্যাংকের কাছে থেকে দ্রুত গাইডলাইন পাওয়ার জন্য তাদের কাছে সপ্তাহ খানেক আগে একটি রিমাইন্ডারও দেওয়া হয়েছে।”

পদ্মা সেতু ইস্যুতে ইতোমধ্যে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত হবে বিশ্বব্যাংকের গাইডলাইন পাওয়ার পর।”

দুদক সূত্র আরও জানায়, পদ্মা সেতুতে দুর্নীতির স্বচ্ছ অনুসন্ধানের স্বার্থে বিশ্বব্যাংকের গাইডলাইনের মতো কানাডিয়ান সরকারের কাছে পাঠানো এমএলএআর-এর জবাবও দ্রুত আশা করছে দুদক। কানাডা সরকারের অনুমতি পেলেই এসএনসি লাভালিনের শীর্ষ দুই কর্মকর্তা রমেশ ও ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য কানাডা যাবে দুদকের অনুসন্ধান দল।

এ প্রসঙ্গে জানতে চাইলে এটর্নি জেনারেল মাহবুবে আলম প্রাইমখবর ডটমককে বলেন, “কানাডিয়ান সরকারের কাছে পাঠানো এমএলএআর-এর জবাব এখনো আমরা পাইনি।” তাঁর কথার সঙ্গে সঙ্গতি রেখে একই কথা জানান দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন।

গত ৩ সেপ্টেম্বর পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রাথমিক অনুসন্ধান শেষ করে দুদক। ওই দিন দুদক কমিশনার মো. বদিউজ্জামান সাংবাদিকদের বলেন, “সৈয়দ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম মোটামুটি শেষ হলো। তদন্তকারী কর্মকর্তারা তাদের রিপোর্ট প্রস্তুত করবেন, এর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

পদ্মা সেতু ইস্যুতে এ পর্যন্ত মোট ২৯ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এর মধ্যে রয়েছেন- প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ও পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর ড. মসিউর রহমান, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাতীয় সংসদের হুইপ নূর আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ।

অনুসন্ধানের এই পর্যায়ে দুদকের একাধিক উর্ধ্বতন কমকর্তারা দাবি করেছেন, পদ্মা সেতু জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এ মুহূর্তে নেগেটিভ বা পজেটিভ কিছু বলা যাবে না। বিশ্বব্যাংকের অভিযোগ অবশ্যই ভিত্তিহীন নয়। এই পর্যন্ত দুদকের অনুসন্ধানের ফলে ‘অর্জন’ রয়েছে।

প্রসঙ্গত, দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে ২০১১ সালের সেপ্টেম্বরে পদ্মা সেতুতে অর্থায়ন বিষয়ক ঋণচুক্তি স্থগিত করে বিশ্বব্যাংক। ঋণ পাওয়ার জন্য চারটি শর্ত জুড়ে দেয় দাতা সংস্থাটি। আর সেই শর্ত চারটি পালন না করায় গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে পদ্মা সেতুতে অর্থায়নের অন্যতম দাতা সংস্থা বিশ্বব্যাংক।

এরপর দুর্নীতির সন্দেহভাজন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ ও ড. মসিউর রহমানকে ছুটিতে পাঠানোর পর চলতি বছরের ২০ সেপ্টেম্বর পদ্মা সেতু প্রকল্পে পুনরায় সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেয় বিশ্বব্যাংক।

বাংলাদেশ সরকারকে দেওয়া বিশ্বব্যাংকের চারটি শর্ত হলো :
১. যেসব সরকারি কর্মকর্তা ও ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সরকারি দ্বায়িত্ব থেকে তাঁদের ছুটিতে পাঠানো। ২. অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ তদন্ত দল নিয়োগ করা। ৩. আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিশ্বব্যাংকের নিয়োগকৃত একটি প্যানেলের কাছে তদন্ত সংশ্লিষ্ট সব তথ্যের পূর্ণ ও পর্যাপ্ত প্রবেশাধিকার; যাতে এই প্যানেল সুষ্ঠু তদন্ত ও এর অগ্রগতি সম্পর্কে উন্নয়ন-সহযোগিদের নির্দেশনা দিতে পারে। ৪. পদ্মা সেতু প্রকল্পটি বিকল্প বাস্তবায়ন পদ্ধতিতে নির্মাণের বিষয়ে একমত হওয়া, যাতে বিশ্বব্যাংক ও অন্য দাতারা প্রকল্পের ক্রয় কর্মকান্ড আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পায়।

বিশ্বব্যাংকের দেওয়া শর্ত অনুসারে ইতোমধ্যেই পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আর বিশ্বব্যাংকের গঠিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত তিন সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল দুই দিন বাংলাদেশ সফর করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান আইনজীবী লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে দলটি গত ১৪ অক্টোবর ভোররাতে বাংলাদেশে আসেন। দুদকের সাথে দফায় দফায় বৈঠকের পর ১৬ অক্টোবর দেশ ত্যাগ করেন।

বিশ্বব্যাংকের দেয়া শর্তের অংশ হিসাবে দুদকের অনুসন্ধান পর্যবেক্ষণে বিশ্বব্যাংকের দ্বিতীয় দলটির নভেম্বরে ঢাকা আসার কথা রয়েছে।

উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু তৈরিতে গত বছর বিশ্বব্যাংক ছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা ও ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে ঋণচুক্তি করে বাংলাদেশ। এর মধ্যে বিশ্বব্যাংকের ঋণসহায়তার পরিমাণ প্রায় ১২০ কোটি মার্কিন ডলার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×