somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্টিকুলেটেড বাস... নতুন অধ্যায়ের শুরু...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আর্টিকুলেটেড বাস...





দুটি কোচ জোড়া দিয়ে বানানো এই গাড়িগুলো সাধারণ বাসের চেয়ে প্রায় ১৫ ফুট দীর্ঘ; যাত্রী ধারণ ক্ষমতাও দ্বিগুণ। ১৯২০ সালে ইউরোপে প্রথম আর্টিকুলেটেড বাসের প্রচলন দেখা যায়। বিভিন্ন দেশে বেন্ডি বাস, ট্যান্ডেম বাস, ব্যানান বাস, ক্যাটারপিলার বাস বা অ্যাকর্ডিয়ন বাস নামে পরিচিত এই বাহন। এসব বাসের দৈর্ঘ্য ১৮ থেকে ২২ মিটার পর্যন্ত হয়ে থাকে ।

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো আর্টিকুলেটেড বাস সার্ভিস। আজ বুধবার সকালে ঢাকার ফার্মগেটে আর্টিকুলেটেড বাস সার্ভিসের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় টিকিট কেটে ফার্মগেট থেকে আর্টিকুলেটেড বাসে বনানী সেতুভবন পর্যন্ত যান মন্ত্রী।

আর্টিকুলেটেড বাস সার্ভিস উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী বলেন, "ঢাকা মহানগরে যাত্রী সাধারণের পরিবহন-সংকট দূর করতে এ বাসসেবা কিছুটা হলেও ভূমিকা রাখবে। ঢাকা মহানগরে প্রাথমিকভাবে আর্টিকুলেটেড বাস সার্ভিস চালু হলেও তা পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরে চালু হবে। "

ওবায়দুল কাদের বলেন, "প্রাথমিকভাবে ১০টি আর্টিকুলেটেড বাস এসেছে, ২০টি পাইপলাইনে রয়েছে। বাকি ২০টি বাস আগামী এপ্রিলে এসে পৌঁছাবে এবং প্রতিটি আর্টিকুলেটেড বাসে ১৩০টি আসন রয়েছে।" জনগণের সম্পত্তি বিআরটিসির মূল্যবান গাড়িগুলো যেন হরতাল, আন্দোলন, অবরোধে রাজনীতির টার্গেট না হয় সে জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি। ‘এগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব’ বলে মন্ত্রী মন্তব্য করেন।

আর্টিকুলেটেড বাস সার্ভিস ঢাকা মহানগরের জয়দেবপুর চৌরাস্তা-ঢাকা বাইপাস-জাতীয় বিশ্ববিদ্যালয়-টঙ্গী-আব্দুল্লাহপুর-উত্তরা-হাজিক্যাম্প-আর্মি স্টেডিয়াম-কাকলী-বিজয় সরণি-ফার্মগেট-শাহবাগ-মত্স্যভবন-প্রেসক্লাব-জিরো পয়েন্টে চলাচল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ হেল করিম, সড়ক বিভাগের যুগ্ম সচিব মঈনউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×