somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Pedar(1996):মাজিদ মজিদির সিনেমা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইরানি ছবি মানেই একটু অন্যরকম।জীবনের হালকা অথচ গভীর দিকগুলোও অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠে ওদের চলচ্চিত্রগুলোতে।সেটার একটা কারন হতে পারে ওদের কড়া সেন্সরবোর্ড।সহজ সরল কাহিনি।কিন্তু নির্মানের গুনে সেটাই আমাদের কাছে ধরা দেয় শিল্প হিসেবে।মাজিদিরই 'চিল্ড্রেন অভ হ্যাভেন' এর কথাই ধরুন না।কিংবা আব্বাস কিয়োরোস্তমির 'হোয়ার ইজ মাই ফ্রেন্ডস হোম?'।

এই ধরনের ছোটখাট ব্যাপারগুলোতো আমাদের সবার সাথেই ঘটে থাকে।কিন্তু তাও যে সেলুলয়েডের পর্দায় তুলে ধরা যায় ইরানি ফিল্ম না দেখলে বিশ্বাসই করতাম না।

আজকে দেখলাম মাজিদ মজিদির 'পেদার' সিনেমাটা।পিতা পুত্রের কাহিনি।না,স্বাভাবিক পিতা-পুত্রের মধ্যে যে সম্পর্ক তেমন নয়।১৪ বছর বয়সী মেহেরোলাহ নামে এক কিশোর।বাবার মৃত্যুর পর মা আর বোনদের ভরণ পোষণের জন্য শহরে যায়।যথেষ্ট টাকা উপার্জনের পর সবার জন্য উপঢৌকন নিয়ে ফিরেও আসে নিজ গ্রামে।এবং এসেই দেখে তার মা বিয়ে করেছে এক পুলিশ অফিসারকে।স্বভাবতই সে এটা মেনে নিতে পারেনা।



দেখা দেয় এক বিব্রতকর পরিস্থিতি।এদিকে পুলিশ অফিসার কিন্তু তাকে নিজ ছেলে হিসেবে ঘরে নিতে প্রস্তুত।মেহরোলার স্বাভাবিক বিচারবুদ্ধি বলে,এই পুলিস অফিসারের কারনেই সে আজ তার মা বোনদের থেকে বিচ্ছিন্ন।সে ফিরে যায় তাদের পুরোন পরিত্যক্ত বাড়িতে।সাথে আছে বন্ধু লতিফ।আর সৎ বাবাকে শিক্ষা দেবার জন্য ফন্দি আঁটে।তারই প্রেক্ষিতে বোনদের অপহরন করে নিয়ে আসে সেই বাড়িতে।কিন্তু নিয়তি তাকে নিয়ে যায় মা বোনদের সাথে সেই সৎ বাবার বাড়িতেই।
সেখানে মায়ের সেবা শুশ্রূষায় পেয়ে ভালোও হয়ে উঠে।
তাই বলে মেহরোলাহর প্রতিশোধ স্পৃহা তখনও যায়নি।সে পুলিশ অফিসার সৎ বাবার পিস্তল চুরি করে বন্ধু লতিফকে নিয়ে পালিয়ে যায় শহরে।
পিছে আসে সৎ বাবা।সাথে হ্যান্ডকাপ।
বাকিটা বলছিনা।

এটুকু বলি,ছবির প্রথমে মেহরোলাহ যখন গ্রামে আসে দেখা যায়,সে একটা ঝরনা থেকে পানি পান করছে।তখন তার বুক পকেটে থাকা বাবার ছবিটা ভেসে যায় ঝরনার পানিতে।সেই ছবি খুঁজতে গিয়ে দূরে মাঠে কাজ করতে থাকা বন্ধু লতিফকে দেখতে পায়।এবং ভুলে যায় ছবিটার কথা।
সিনেমার শেষ দৃশ্যে সেই ব্যাপারটার একটা কাব্যিক ইঙ্গিত আছে।সেখানে জনশুন্য প্রান্তরে পানির অভাবে কাহিল এবং অজ্ঞান সৎ বাবাকে মেহরোলাহ টেনে আনে একটা জলাধারের কাছে।আর সেই সময় সৎ বাবার বুক পকেটে থাকা একটা ছবি বের হয়ে পানিতে ভেসে উবু হয়ে থাকা মেহরোলার কাছে আসে।সে দেখতে পায় পুলিশ অফিসারের পাশে তার মা বোনদের হাস্যজ্জ্বল মুখ।এ যেনো এক বাবাকে হারিয়ে আরেক বাবাকে ফিরে পাওয়া।



মাজিদ মজিদি বলেই এই যে জীবনের বাস্তব ঘটনাগুলো একেবারে বাস্তবভাবেই তুলে ধরতে পেরেছেন।ইরানিরা একাজ অবশ্য ভালো পারে।না,একটিবারের জন্য মনে হয়নি আমি কোন বানানো কাহিনি দেখছি।কিংবা কারো অভিনয় দেখছি।আমার কাছে মনে হয়েছে আমি কারো জীবনের গল্প শুনছি তারই মুখ থেকে আর তা মাথার ভিতর সিনেমা হিসেবে কল্পনা করছি।হ্যাটস অফ!! মাজিদ মজিদি।


সিনেমার এক দৃশ্যে মেহরোলাহ আর তার মা


আনাড়ি হাত।লেখায় ভুলত্রুটি হলে মাফ করে দিবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩১
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×