
গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন৷ এ সময় বিক্ষোভকারীরা তাঁকে উদ্দেশ করে ‘হোয়াই ইউ কাম হেয়ার' (আপনি কেন এখানে আসেন), ‘ইউ ডেস্ট্রয়ড বাংলাদেশ' (আপনি বাংলাদেশ ধ্বংস করেছেন) ‘ইউ টেররিস্ট' (আপনি সন্ত্রাসী) -সহ নানা অপবাদসূচক কথা বলে চিৎকার করছিলো৷ কার্যক্রম নিষিদ্ধ আম্লিগের কয়েকজন প্রবাসী সমর্থক। আম্লিগ যেখানেই থাকবে সেখানেই এরা সমস্যা তৈরি করবে এটাই এদের চরিত্র।
১ আপনি কেন এখানে আসেন? তার মানে বাংলাদেশকে যেমন পৈতৃক সম্পদ মনে করতো সন্ত্রাসীরা তেমনি আমেরিকাকেও মনে করছে।
২ আপনি বাংলাদেশ ধ্বংস করেছেন! ৫টি ব্যাংক দেউলিয়া করলো, আম্লিগ আমলে গত ১৫/১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে তারপরও অন্যকে বলে আপনি দেশ ধ্বংস করেছেন!
৩ আপনি সন্ত্রাসী! জাতিসংঘের মতেই ১৫০০ মানুষ হত্যা করেছে তার সংগে গুম তো আছেই সেই সন্ত্রাসীরাই অন্যকে সন্ত্রাসী বলে!
কথায় আছেনা আম্লিগ আম্লিগই ওরা মানুষ না।
এই সন্ত্রাসীরা কিন্তু রেমিট্যান্স যোদ্ধা না এরা দেশের সম্পদ লুটকারী। উচ্চশিক্ষিত যারাই বিদেশে কাজ করছে এরা কেউই দেশে টাকা পাঠায় না এরা আরো দেশ থেকে অর্থ চুরি করে বিদেশে নিয়ে যায়। যারা অল্প শিক্ষিত এরা দেশে ফিরে আসে এবং এরাই রেমিট্যান্স নিয়ে আসে। এই ব্লগেও কয়েকজন আছেন যারা দেশকে চিরতরে বিসর্জন দিয়ে বিদেশি পাসপোর্ট নিয়েছে উহারাই এখন ব্লগে বিদ্যাসাগরীয় জ্ঞান বিতরণ করছে। এরাই দেশে যে সম্পদ আছে তা বিক্রি করে অথবা লুটপাট করে বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে। এরাই আবার আমাদের নসিহত করছে সভ্য হওয়ার। হাউ ফানি!!!
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



