somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঠগড়ায় যখন ভাল কিছু কাজ,ভাল কিছু মানুষ

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড়ই আবেগ-প্রিয় জাতি আমরা....কিছু দেখলেই,কিছু শুনলেই আবেগে উতলা হয়ে পড়ি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিএনজির ড্রাইভারকে কানে ধরিয়ে উঠ-বস করার ছবি নিজের ফেইসবুক পেইজে আপলোড দিয়ে ব্যাপক ভাবে সমালোচিত হচ্ছেন সড়ক ও পরিবহন মন্ত্রী #ওবায়দুল_কাদের। এমন একজনের নামে বদনাম করা হচ্ছে, যিনি বলা যায় এই সরকারের সবচেয়ে জনপ্রিয় মন্ত্রী।

"অপরাধ" আর "অনৈতিক" দুইটা দুই জিনিস, দুইটারে এক পাল্লায় মাপলে চলবে না। সবকিছুরই একটা সীমা আছে, "আইন-আদালত" ও এই সুত্রের আওতায় পড়ে।

ধরুন আপনার বন্ধু আপনাকে খুন করেছে, এ নিয়ে আপনার পরিবার আদালতে হাজির হতে পারে। আইনে এটির বিচার আছে। কারন এটি একটি অপরাধ।

আবার ধরুন, আপনার বন্ধুটি আপনার সাথে মিথ্যা কথা বললো। আপনি কিন্তু আপনার বন্ধুর এই কাজ নিয়ে আদালতে যেতে পারবেন না, মামলা ঠেকে দিতে পারবেন না। কারন এটি অপরাধ না, এটি "অনৈতিক"। এর বিচার নৈতিকতার মধ্য দিয়ে কখনো কখনো করা হয়।

আসল ঘটনায় আসি। সিএনজি চালককে কানে-ধরে উঠ-বস করানোয় ব্যাপক ভাবে ব্যাথিত হয়েছে বাঙ্গালী। অনলাইন পত্রিকা বিডিনিউজ_২৪ এ দেখলাম ফেসবুকে কয়েকজনের মতামতের স্ক্রিন শট প্রকাশিত হয়েছে...কয়েকজন সেখানে লিখেছেন---

“মানুষকে এভাবে অপমান করার এখতিয়ার এই মন্ত্রী সাহেব কোথায় পেলেন? আইন লঙ্ঘন করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু এভাবে সবার সামনে অপমান করার অধিকার তারে দিল কে? এই প্রজাতন্ত্র? এই দেশ? এই জনগণ?

আরেকজন লিখেছেন--

"সংবিধানের আর্টিকেল ৩৫ (৫) অনুসারে কোন ব্যক্তিকে নির্যাতন, অমানবিক ভাবে সাজা দেয়া যাবে না।”

আচ্ছা, ভাল কথা। তার মানে গিয়ে দাড়ালো কেও অন্যায় করলে তাকে আইনের আওতায় এনে বিচার করা উচিত....মন্ত্রী মহোদয়ের তাহলে কোনটা উচিত ছিলো?? মন্ত্রী মহোদয়ের উচিত ছিলো তাকে পুলিশের গাড়িতে তুলে দিয়ে কোর্টে চালান করে দেয়া.....তারপর সোজা জেলহাজতে....

ফলাফল???

একটি পরিবারের ভাত বন্ধ হয়ে যেতো....তাতে কি আসে যায়...অপরাধীর অপরাধের বিচার আইন অনুযায়ী হওয়া উচিত....সেই ক্ষেত্রে আবেগ নিয়া টানাটানির দরকার নাই.....কিন্তু কানে ধরে উঠ-বস করিয়ে ফেসবুকে প্রচার করলে আবেগ আবার ঠিকই কাজ করবে, দয়া-মায়া তখন উতলাইয়া পড়বে...মন্ত্রী মহোদয় যে ড্রাইভারের ভাত বন্ধ করে নাই, সেটা দেখার প্রয়োজন বোধ হয় আর পড়ে না। লঘু পাপে গুরু দন্ড বলতে একটা কথা আছে কিন্তু,,,,,এখন কোনটা লঘু হতো আর কোনটা গুরু হতো,সেটা নিজেরাই ভাবেন.....
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×