আমরা বন্য প্রণীকে খাচায় দেখে আর চিরাচরিত যাদুঘর দেখে বিরক্ত, ক্লান্ত। তাই ভাবছি আমার সমমনা বন্ধুদের সাথে বাংলাদেশের সাবেক ও বর্তমান কিছু রত্নকে নিয়ে একটি চিড়িয়াখানা+যাদুঘর খোলার উদ্যোগ নিবো। আসলে চিড়িয়াখানায় তো আর মানুষ রূপি চিড়িয়াকে রাখা সম্ভব না, কুম্ভকর্ণ বাঙালী বিবেক অ-সময়ে জেগে উঠবে। অসমে কাউকে বিরক্ত করা আমার উদ্দেশ্য নয়। ফলে রত্ন গুলোকে মূলত যাদুঘরেই রাখতে হবে। তাই চিড়িয়াখানা+যাদুঘর। সেই যাদুঘরে আজব আজব সব চিড়িয়া থাকবেন। দূর্নীতিবাজ চিড়িয়া, ঘুষ খোড় চিড়িয়া, নির্লজ্জ চিড়িয়া। আস্তিক চিড়িয়া, নাস্তিক চিড়িয়া। কেউ হানি আবার কেউ ফানি চিড়িয়া।
সেখানে বিভিন্ন ক্যাটগরিতে থাকবেন বিভিন্ন গতি-প্রকৃতির রত্ন। কে কোন কারণে বিখ্যাত, তাও তাদের মোমের মূর্তি গলায় লিখে ঝুলিয়ে দেওয়া হবে। রূপচর্চা ক্যাটাগরিতে থাকতে পারেন ’হেয়ার স্টাইলিশ’ মন্ত্রি; হলিউডের ‘রোবো-কপ’-র সাথে চেহারায় মিল থাকা ম্যা-ডাম রত্ন গুলো।
ফানি ক্যাটাগরিতে থাকবে ‘তালা-চাবি’ ও ভবন নিয়ে ঝাকানাকা ঝাকানাকা.......
ধুর লাইনচুত্য হইলাম
‘মেশিন ম্যান’ নামে বিশেষ একটি ক্যাটাগরি থকতেই হবে সেখানে। শত হইলেও আমাদের ছেলে ও বুড়ো বেলার নায়ক হলিউডের ‘রোবো-কপ’, ‘টার্মিনেটর’, ‘আয়রন ম্যান’ চরিত্র গুলোর বাঙ্গালী ভার্সন। তাকে না রাখলে কি চলে!!! বিশ্ববাসী দেখবে। আমরাও পারি।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




