একটা সুখবর আছে। মহামতি ইলিশ মাছ আমাদের পাত থেকে প্রায় উঠেই গিয়েছিল। কিন্তু না, সরকারের বদান্যতায় তা পুরোপুরি যেতে পারছে না। আগামী ৬ মাস তাকে কষ্ট করে হলেও আমাদের পাতে থাকতে হবে।
কি আজব কথা! আমরা পাই না ইলিশ মাছ। যদিও বা বাজারে পাই তাও আবার দাম শুনে উল্টোদিকে দৌড় মারার মতো অবস্থা। আর ওদিকে কি না দাদাদের দেশে আমাদের ইলিশ মাছ সস্তা। তাও আবার খরিদ্দারের অভাবে বিক্রি হয় না। কপাল আর কাকে বলে। এমনিতেই তারা হাড় কেপ্পন, তার ওপর ইলিশ মাছ। তাদের তো ইলিশ মাছ কেনার সামর্থ্য নেই! এককিলো ইলিশ মাছ কিনলে পুরো পাড়ার সবার ঘরে যায় ইলিশ মাছ। তারা পারলে ব্লেড দিয়ে ওই মাছ কাটে।
আর আমরা, পকেটে টাকা না থাকুক, বাজারে গেলে বড় সাইজের ইলিশ কিনতেই হবে। ঘরে ফিরে তা খেতে হবে কব্জি ডুবিয়ে।
আচ্ছা একটা কথা, সরকার কি পারত না ৬ মাসের জন্য নয়, আজীবন ইলিশ মাছ রপ্তানি বন্ধ করতে। তাহলে দেশের মানুষ কম দামে ইলিশ কিনে খেতে পারত? আমরা এতো কিছু রপ্তানি করে বিদেশী মুদ্রা আনছি, ইলিশ বেচে না আনলে আমাদের দেশ কি চলবে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


