somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ততদিন তোরা নিজেদের মানুষ দাবি করিস না,,,

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমরা কি কখনো শীতের রাতে নির্জন সড়কে হেটে বেড়িয়েছো? কখনো কি রাতের আধারে ফুটপাতের ভাঙা বস্তিতে তোমাদের অপলক দৃষ্টি গিয়েও থমকে দাড়ায়নি??

নাকি তোমরা দেখে ও না দেখার ভান করেছো, তোমাদের চোখে কি সে জীর্ন শীর্ন দেহগুলো চোখে পড়েনি? সে ক্ষুদারতো চোখ গুলো কি তোমাদেরকে এতটুকু ভাবিয়ে তোলেনি? রাতের অন্ধকারে তাদেরকে তোমরা কঙ্কাল ভেবো না, ভেবো না পথের ছদ্মবেশী ভিখীরি,, তারা মানুষ, তারা দিনমজুর, তারা এ দেশ গড়ার কারিগর,,,

রোদে পোড়া ঘর্মাক্ত বিশ্রী দেহগুলো কি তোমাদের সুখের আকাশ তৈরিতে এতটুকু ঘাম ঝড়ায় নি? তাদের ময়লা হাতে বুনা শষ্য কি যুগে যুগে তোমার আহার মিটিয়ে তোমাকে এতটুকু তৃপ্ত করতে পারেনি?? নাকি তোমরা তোমাদের তৃপ্ততা নিয়ে লুকোচুরি খেলছো!! অস্বীকার করবে? করো,,, টাকা দিয়ে কিনে খেয়েছি এইটা বলবে তো? বলো,,, মনে রেখো তোমার ঐ টাকা, আমার দেশের কৃষকের পেট ভরালে ও, তাদের মন ভরাতে পারবে না,,,পারলে তাদের মনটা ভরিয়ে দাও,, তাদেরকে বুকে টেনে নাও, দূরে ঠেলে দিও না এই দুঃখী মানুষগুলোকে, তোমাদের এতটুকু ভালোবাসা তাদের জীবনে পূর্ণতা এনে দিতে পারে,, এরা যে মাটির মানুষ, এরা ভালোবাসা চায়, তোমার ঐ টাকা না,,,

সেই মানুষগুলো কেও কি তোমরা ভুলে গেছ? যারা বছরের পর বছর পরবাসে অকাতর জীবন-যাপন করছে,,যাদের কাছে জীবনের একেকটা দিন অভিশাপময়,,তাদেরকে তোমরা দূরে ঠেলে দিও না, তাদের কান্না শোনার মত কেউ যে নেই সেখানে, তারা কাদেঁ ফুফিয়ে ফুফিয়ে, একাএকা, অন্ধকার ঘরে!! প্রিয়জন,প্রিয় জম্মভূমি থেকে আজ তারা বহূ দূরে,,,নাকি সময় তাদের কথাও তোমাদের ভূলিয়ে দিয়েছে? হে নেমহারামের দল, তোমরা কিভাবে তাদেরকে ভুলে যেতে পারো! ভুলেয় যদি যাবে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থের কথাও ভুলে যাও, কিসের এতো রিজার্ভের গর্ব তোমাদের, তারা না থাকলে কোথায় থাকতো তুমি আর তোমাদের এই দেশ?? তাদেরকে একটু সম্মান দিতে তোমাদের কোন বিবেকে বাদে? নাকি তোমরা বিবেকহীন পরগাছা!!

কোন আক্কেলে তোমরা ঐ মানুষগুলোকে ননসেন্স বলো?? যাদের রাত-দিন পরিশ্রমে আজ তোমাদের দেশ বিশ্বের দরবারে মাথা তুলে দাড়িয়ে আছে পোশাক রপ্তানীকারক দেশ হিসেবে। তারা লেখাপড়া জানে না, তারা ভদ্রতা জানে না, তারা লোভী কিংবা আনকালচার, এই যদি হয় তোমাদের যুক্তি,,,ধিক্কার তোদের লেখাপড়াকে, কেতা পুরি তোদের কালচার সোসাইটির, আরে যে পাতে ভাত খাস সেই পাত আজ তোদের কাছে এত নোংরা কেন?? নাকি, তোদের ভদ্র সমাজ তোদের অস্তিত্ব নিয়ে আজ ওয়াকিফ!!

যতদিন তোরা ঐ জীর্ন-শীর্ন দেহ গুলোকে মানুষ ভাববি না, যতদিন ঘর্মাক্ত দেহ গুলোকে ভালোবেসে কাছে টেনে নিবি না, যতদিন তোরা একা মানুষগুলোকে তাদের প্রপ্য সম্মান দিবি না,যতদিন ঐ আনকালচার মানুষগুলোকে স্বশিক্ষিত ভাববি না,,,ততদিন তোদেরকে আমি তোমরা ডাকবো না, ততদিন তোদের প্লেটের প্রতিটি ভাত তোদের অভিশাপ দিবে,,,

ততদিন তোরা নিজেকে মানুষ দাবি করিস না, পাপ হবে,,,তোদের না, এই দেশের!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

×