◘ জীবনের পরাজয় ◘
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...অতঃপর আবার,
দাঁড়িয়ে থাকা।
বরাবরের মতই,
আঁকড়ে ধরে আমার,
ছোট্ট জানালাটির,
মরচে পড়া কালচে গ্রিল।
পরাজিত শঙ্খচিলের নিমিত্তে,
শেষ বারের মত ওই আকাশপানে,
বিধ্বস্ত দৃষ্টিতে তাকানো।
...নাহ...
কোন ঘোরলাগা কাজ করে না।
বরং নিজেকে মনে হয়,
ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর এক,
নিকৃষ্ট মানবের বিকৃত রূপ।
ক্রমশই অন্ধকার ঘনিয়ে আসে!
আস্তে আস্তে করে ঘ্রাস করে,
আমার বাড়ির শেওলা পড়া উঠান।
আমার কোন ভাবান্তর নেই!
কেবলই তাকিয়ে থাকি অপলক,
প্রহর গুনি আরেকটি পরাজয়ের।
জীবন আমাকে শুধায়,
এটাই কি স্বাভাবিক নয়?
প্রকৃত বীর একবারেই মরে
...আর...
কাপুরুষেরা মরে বার বার।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন