যদি দুনিয়ার সম্পদশালীরা,যিকিরের নূরে পূর্ণ একটি অন্তর দেখতে পেতো,তাহলে কোটি বিলিয়ন ডলার দিয়ে সেই অন্তর কিনতে চাইতো,কিন্তু মজার ব্যাপার হলো নূরে পূর্ণ অন্তর বিক্রি করতে কখোনো সে রাজি হতোনা।এমন অন্তরওয়ালা মানুষকে যদি বলা হয়,"তোমাকে হাজার কোটি ডলার দিবো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দাও,কখোনো সে এই প্রস্তাবে রাজি হবেনা।কারন সে আখিরাতে সম্পদ দেখে ফেলেছে।এখন পুরো দুনিয়া তার কাছে মশার একটি ডানার সমানও নয়।অথবা ছুরে ফেলে দেওয়া একটি বাদামের খোসার মতোও নয়।এমন সম্পদশালী অন্তরওয়ালা একজন মানুষ পুরো পৃথিবীকে তার নূরে পরিপূর্ণ করে দেয়।কষ্ট তারকাছে সুখশান্তির থেকে দামী।না পাওয়া তার কাছে পাওয়ার চাইতে দামি।তবে অন্তরের সম্পদ সে হারাইতে চাইবে না।নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদীসেও রয়েছে,"অন্তরের সম্পদই প্রকৃত সম্পদ।"
অর্থাৎ বাহিরে যত সম্পদই আমরা দেখছি,অন্তরের সম্পদের কাছে এগুলো কিছুইনা।
অন্তরের সম্পদ কোনগুলো—➤
১।বেশি বেশি যিকির,বার তাছবিহ,তিন তাছবিহ হাদিসে বর্নিত যিকির সমূহ।
২।নামাজ(আল্লাহকে তালাশ করার প্রধান এবং রাজপথ)
৩।মানুষের সাথে ভালো আচরন করা সাধ্যমত।মানুষকে ইচ্ছা করে কোনো কষ্ট না দেওয়া।অনিচ্ছাকৃত তোমার দ্বারা কেউ কষ্ট পেলে সেই দায় তোমার নয়।
৪।নির্জনতা,ফকিরি অবলম্বন করা। এটা আখিরাতের বিশাল সম্পদ।
৫।দুনিয়ার সম্পদের দিকে নজর না দেওয়া,এবং একশত বছর পরের কথা চিন্তা করা,তখন আমরা সবাই কবরে শুয়ে থাকবো।এবং প্রকৃত সম্পদ কি ছিলো সেখানে তা পরিষ্কার দেখতে পারবো।
অর্থাৎ,ইট-পাটকেল টাকা পয়সা প্রকৃত সম্পদ নয়,প্রকৃত সম্পদ অন্তরের সম্পদ।তবে দুনিয়াতে যতটুকু প্রয়োজন,তা নিকৃষ্ট নয় বরং তা উত্তম,আখিরাতের পথে সহায়ক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

