somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরো পাঁচ বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের আদেশ দিয়েছে সৌদি আরবের একটি আদালত

১২ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক মিশরীয় নাগরিককে হত্যার অভিযোগে গত শুক্রবার সৌদি আরবে বাংলাদেশের মোট আট জন নাগরিককে প্রকাশ্যে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ এক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের প্রাণ বাঁচাতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করেনি - এহেন অভিযোগ তুলে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ৷ আদালত সেখানে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা এবং ঐ আট জনের জীবন রক্ষায় সরকার কি ব্যবস্থা নিয়েছে, তা জানতে রুল জারি করে৷ চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে বলেও জানায় আদালত৷ যা সাংবাদিকদের জানান অ্যাডভোকেট মনজিল মোরশেদ৷

তবে ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন জানান, সরকারের পক্ষ থেকে তাদের জীবন রক্ষার চেষ্টা করা হয়েছে৷ কিন্তু সৌদি আইনে নিহতের পরিবার ক্ষমা না করলে, আর কেউ ক্ষমা করতে পারেনা৷ আর এক্ষেত্রে কোনো পরিবারই কোনোভাবে ক্ষমা করতে রাজি হয়নি৷

সচিবালয়ে একই ধরনের কথা বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন৷ তিনি বলেন, সৌদি আরবের আইন হল জীবনের বদলে জীবন৷ তিনি জানান, সৌদি আরবের শরিয়াহ আদালত আরো পাঁচ জন বাংলাদেশিকে শিরশ্ছেদের আদেশ দিয়েছে৷ তাই ঐ পাঁচ জনের জীবন রক্ষার চেষ্টাও করছে সরকার৷

উল্লেখ্য, বাংলাদেশের শ্রম শক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরব৷ সেখানে ২০ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ
সূত্র- এইখানে দেখেন
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×